উত্তরায় ভাঙারি কারখানায় বিস্ফোরণ : মৃতের সংখ্যা বেড়ে ৬

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তুরাগ কামারপাড়া ভাঙারি কারখানায় বিস্ফোরণে আটজন দগ্ধের ঘটনায় আল আমিন (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ৩টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এই ঘটনায় ছয়জনের মৃত্যু হলো।

ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আল আমিনের শরীরের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এই ঘটনায় বাকি দুজন এখনো চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

মৃত আল আমিনের স্ত্রী রাশিদা বেগম জানান, তাদের বাড়ি শেরপুর সদর উপজেলায়। তার বাবার নাম লাল মিয়া। বর্তমানে এক মেয়েসহ পরিবার নিয়ে কামারপাড়া ভাবনারটেক এলাকায় থাকতেন। ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন আল আমিন।

এর আগে গত শনিবার (৬ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে তুরাগ কামারপাড়া রাজাবাড়ি পুকুরপাড় এলাকায় গাজী মাজহারুলের রিকশার গ্যারেজের ভেতরে গড়ে তোলা ভাঙারির কারখানায় এই বিস্ফোরণ ঘটে। এতে ঘটনার দিন রাতেই মারা যায় আলমগীর হোসেন আলম (২৩) ও নূর হোসেন (৬০) নামের দুজন।

এর পরদিন রোববার ভোরে গাজী মাজহারুল ইসলাম (৪৭) ও রাতে মারা যায় মিজানুর (৩৫)। আর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় মারা যান মাসুম আলী (৩৫)। মৃতদের মধ্যে মাজহারুল ছিলেন- ভাঙারির দোকানের লাগোয়া রিকশা গ্যারেজের মালিক, আর বাকিরা রিকশাচালক।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান