উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব আর নেই

news-image

অনলাইন ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব মারা গেছেন।

সোমবার (১০ অক্টোবর) সকালে হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সী প্রবীণ এই রাজনীতিবিদ মারা যান।

সমাজবাদী পার্টির টুইটার প্ল্যাটফর্ম থেকে এই খবর জানান মুলায়ম সিং যাদবের ছেলে অখিলেশ যাদব। তিনি লেখেছেন, আমার শ্রদ্ধেয় বাবা এবং সবার নেতা আর নেই – শ্রী অখিলেশ যাদব ‘।

গত বৃহস্পতিবারই হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জীবনদায়ী ঔষধ দেওয়া হচ্ছে মুলায়ম সিং যাদবকে, তবে অবস্থার উন্নতি নেই।

সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব বিগত দু’বছর থেকেই অসুস্থ। গত রোববার (২ অক্টোবর) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে সন্ধ্যায় তাকে আইসিইউতে নেওয়া হয়। তারপর মুলায়মের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও রোববার আচমকাই অবস্থার অবনতি হয় তার।

হাসপাতাল সূত্রে খবর, রোববার রাতে অক্সিজেনের স্তর অনেকটাই নেমে গিয়েছিল তার। অক্সিজেনের স্তর বাড়িয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় মুলায়মের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল করা গেলেও শেষ রক্ষা করা যায়নি। সোমবার সকালে মুলায়ম-পুত্র এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বাবার মৃত্যুর খবর জানান।

তিন দফায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন মুলায়ম। ১৯৮৯ থেকে ১৯৯১, ১৯৯৩ থেকে ১৯৯৫ এবং ২০০৩ থেকে ২০০৭। ১৯৯৬ থেকে ১৯৯৮ পর্যন্ত তিনি ছিলেন কেন্দ্রের দেবেগৌড়া সরকারের প্রতিরক্ষামন্ত্রী। ১৯৯৬ সালে প্রথম বার সংসদ সদস্য হন। ২০০৪ সালে মুখ্যমন্ত্রীত্বের কারণে লোকসভা ভোটে দাঁড়াননি। ২০০৯ সাল থেকে আমৃত্যু সংসদের সদস্য ছিলেন উত্তরপ্রদেশের রাজনীতিতে ‘নেতাজি’ বলে পরিচিত যাদব নেতা।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার