উজ্জ্বল ও মজবুত নখ পেতে যা করবেন

news-image

অনলাইন ডেস্ক : অনেক সময়ই নখ একটু বড় হলেই ভেঙে যায়। এই নিয়ে অনেকেরই মাঝে মধ্যে সমস্যায় পড়তে হয়। সাধারণত নখের সঠিক পুষ্টির অভাবে নখ ভেঙে যায়।

নখ যদি মজবুত ও চকচকে না হয়, তাহলে অনেক সময় মেকআপ করার পরও লুক অসম্পূর্ণ থেকে যায়। তাই সেগুলোর দিকে নজর দেওয়া জরুরি। সেই সঙ্গে স্বাস্থ্য ভালো না থাকলেও নখ দুর্বল ও হলুদ হয়ে যায়। নখের স্বাস্থ্য ভালো এবং উজ্জ্বল রাখতে ঘরোয়া কিছু সমাধান অনুসরণ করতে পারেন। যেমন-

ভিটামিন সি ম্যাসাজ করুন: ভিটামিন সি দিয়ে ম্যাসাজ করলে নখ মজবুত হয়। কমলালেবুর খোসায় পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। একটি কমলালেবুর খোসা ছাড়িয়ে রোদে শুকিয়ে নিন। পরে ভাল করে পিষে নিন। এই পাউডারে কিছু পরিমাণ গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। সপ্তাহে দু’বার নখে মিশ্রণটি ম্যাসাজ করুন। এই প্রতিকারটি নখকে মজবুত করার পাশাপাশি উজ্জ্বল করবে।

ম্যাসাজ: নারকেল তেল এবং বাদাম তেল দিয়ে মালিশ করলে নখ মজবুত হয়। চাইলে যে কোনও একটি দিয়ে নখ ম্যাসাজ করতে পারেন। এটি নখের ভিতরে গিয়ে পুষ্টি জোগায়।

ময়েশ্চারাইজার: রাতে ঘুমানোর আগে ভালো করে ময়েশ্চারাইজার বা লোশন দিয়ে নখ ম্যাসাজ করে ঘুমান। এতে রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং নখ মজবুত হয়।

খাওয়া দাওয়া: সবুজ শাকসবজি, পালং শাক এবং ব্রকলির মতো সবুজ শাকসবজিতে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। এই সবজিতে যে উপাদান পাওয়া যায়, তা নখের বৃদ্ধি ও শক্তি বৃদ্ধির জন্য খুবই উপকারী।

অলিভ অয়েল: অলিভ অয়েল শুধু রান্নার জন্যই ভাল নয়, এটি ত্বকের যত্নেও কার্যকর। অলিভ অয়েল নখের জন্যও খুব ভাল। এটি নখকে পুষ্টি দেয় এবং চকচকে করে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে অলিভ অয়েল আঙুল ও নখে হালকাভাবে ম্যাসাজ করুন। কয়েক দিনের মধ্যে ভালো ফল পাবেন।

এছাড়াও নখ ভালো লাখতে আরও কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন। যেমন-

বেবি অয়েল: বেবি অয়েল খুব ভাল ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে। বেবি অয়েল দিয়ে নখের নিয়মিত ম্যাসাজ করলে হারানো উজ্জ্বলতা ফিরে আসে এবং শুষ্কতাও দূর হয়।

মাখন: মাখন গরম করার পর হালকা হাতে নখে ম্যাসাজ করুন। কয়েক মিনিট পর হালকা গরম পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন। প্রতিদিন এটি করলে নখের উজ্জ্বলতা বজায় থাকে।

পেট্রোলিয়াম জেলি: পেট্রোলিয়াম জেলি ব্যবহারে নখের উজ্জ্বলতা আসে। প্রতি রাতে ঘুমানোর আগে নখে অল্প পরিমাণ পেট্রোলিয়াম জেলি লাগান। এটি শুধু শুষ্কতাই কমায় না, নখে চকচকে ভাব আসে।

ভিটামিন ই: ভিটামিন ই নখের জন্য খুবই ভাল। তাই ভিটামিন ই সমৃদ্ধ খাবার খেলে নখের স্বাস্থ্য ভালো থাকে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার