উজানে বর্ষণ ও ঢলে ফুলেফেঁপে উঠছে তিস্তা নদী, বন্যা আতঙ্ক

news-image

রংপুর ব্যুরো : উজানে বর্ষণ ও নেমে আসা ঢলে তিস্তা নদী ফুলেফেঁপে উঠতে শুরু করেছে। দুই দিনে পানি বেড়েছে এক সেন্টি মিটারের ওপরে। ফলে নদী তীরবর্তী ও চরাঞ্চলের মানুষের মাঝে বন্যা আতঙ্ক দেখা দিয়েছে।

রংপুর পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিস্তা নদীর উজানে ভারতে ভারী বৃষ্টিপাতের কারণে বৃহস্পতিবার দুপুর ১২টায় পানি বৃদ্ধি পেয়ে ডালিয়া পয়েন্টে ৫০ দশমিক ৫০ সেন্টিমিটারে প্রবাহিত হয়েছে। বুধবার পানির প্রবাহ ছিল ৫০ দশমিক ১০ সেন্টিমিটারে প্রবাহিত হয়েছে। মঙ্গলবার ছিল ৪৯ দশমিক ৪২ সেন্টিমিটার। ওই পয়েন্টে বিপৎসীমা ধরা হয় ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার। পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে।

গঙ্গাচড়া উপজেলায় লক্ষীটারির লাভলু মিয়া ও মাহমুদ হাসানসহ একাধিক ব্যক্তির সাথে কথা হলে তারা বলেন, তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তারা আতঙ্কিত। জমিতে এখন বোরো ধান রয়েছে। অনেক স্থানে ধান কাটা মাড়াই শুরু হয়েছে। এছাড়া অনেকে জমিতে শাক-সবজি রয়েছে। এসময় পানি বাড়লে জমির ফসল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।লক্ষীটারী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, তিস্তার পানিতে এখন বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি। তবে বন্যা হতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া পয়েন্টের পানি পরিমাপক নুর ইসলাম বলেন, বৃহস্পতিবার দুপুরে ৫০ দশমিক ৫০ সেন্টিমিটার ছিল। এসময়ে নদীর পানি বাড়বে আবার কমবে এটাই স্বাভাবিক।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার