উচ্ছ্বসিত প্রধানমন্ত্রীকে কবিতা শোনালেন প্রতিমন্ত্রী

news-image

ডেস্ক রির্পোট : পিতার সময় সীমান্ত চুক্তি আর কন্যার সময় তা বাস্তবায়ন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও খুশি। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনির্ধাতি আলোচনায় বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি ভারতের লোকসভায় অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী নিজের অভিমত ব্যক্ত করে বলেন, ‘সীমান্ত চুক্তির কারণে আমি খুবই খুশি।’

মন্ত্রিসভার অনির্ধাতি আলোচনার শুরুতেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সীমান্ত চুক্তি বাস্তবায়ন হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। পরে মন্ত্রিসভার অন্য সদস্যরাও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

এ প্রসঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান একটি স্বরচিত কবিতাও পাঠ করেন। কবিতায় তিনি বলেন-
‘শুরুটা পিতার করা
কন্যা করেছে শেষ 
সার্থক হোক সীমান্ত চুক্তি
ভারত-বাংলাদেশ।

ছিটমহলের মানুষের মাঝে
বইছে আনন্দ বন্যা
অভিনন্দন দীর্ঘায়ু হে বঙ্গবন্ধু কন্যা।’

উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী সীমান্ত চুক্তি সম্পর্কে বলেন, ‘না বুঝেই বিএনপি বলেছিল- ইন্দিরা-মুজিব গোলামী চুক্তি। কিন্তু আজ সেই চুক্তির আলোকেই সীমান্ত চুক্তি বাস্তবায়ন হলো।’

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ-ভারতের মধ্যে মাত্রাতিরিক্ত সম্পর্ক হওয়ার কারণেই এ চুক্তি বাস্তবায়ন সম্ভব হয়েছে। এমনকি বাংলাদেশ-নেপাল ট্রানজিট চুক্তিটাও হয়েছে বাংলাদেশের কারণেই।’ ছিটমহলবাসীর নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন সে বিষয়ে পদক্ষেপ নেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

এদিকে সীমান্ত চুক্তি বাস্তবায়নের কারণে ভারতের আসাম ও ত্রিপুরায় গিয়ে সে রাজ্যের সরকার ও পার্লামেন্টকে ধন্যবাদ জানানোর জন্য মন্ত্রিসভার কয়েকজন জ্যেষ্ঠ সদস্যের একটি টিম পাঠানোর জন্যও প্রস্তাব করা হয় এ বৈঠকে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার