উচ্চ শিক্ষার জন্য বিদেশে গিয়ে আর ফেরে না!

555555ডেস্ক রিপোর্ট : উচ্চতর ডিগ্রি অর্জনে বিদেশে পাড়ি জমানো নতুন কিছু নয়। কিন্তু দেশের মেধাবী শিক্ষার্থীরা যখন আর দেশে ফেরেন না তখন এটিকে মেধা পাচার হিসেবে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। গবেষণার সুযোগ না থাকায় মান সম্মত চাকরি সংকটসহ নানা কারণেই বিদেশের প্রতি আকর্ষণ তীব্র হচ্ছে বলে জানালেন মেধাবী শিক্ষার্থীরা।
দেশে প্রতি বছর ৮-১০লাখ শিক্ষার্থী নতুন স্বপ্ন নিয়ে ছুটছে উচ্চ শিক্ষার প্রতিযোগিতায়। এর মধ্যে সবচেয়ে মেধাবী শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোর আসন দখল করে নেয় নিজ নিজ যোগ্যতায়। তারপরও যেন স্বপ্ন পূরণ হয় না তাদের। দৃষ্টি মেলে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে।
যারা চিকিৎসক, প্রকৌশল কিংবা নানা শাখা থেকে অর্নাস বা মাষ্টার্স ডিগ্রি অর্জন করেছে তাদেরও অনেকের চেষ্ঠা বিদেশি ডিগ্রির।
উচ্চ শিক্ষার নামে কিংবা বিদেশি শিক্ষা অর্জনে যারা পাড়ি জমাচ্ছেন বিদেশের মাটিতে। তাদের ক’জনেই বা ফিরছে মা আর মাটির কাছে?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেন, আমরা ৪০ জন শিক্ষার্থী বিদেশে উচ্চ শিক্ষার জন্য গিয়েছিলাম তার মধ্যে মাষ্টার্সে ভর্তি হয়েছিলাম ২২জন। তার মধ্যে এখন প্রায় ৯জন বাহিরে আছেন। ছাত্র-ছাত্রীদের মধ্যে এখন প্রচন্ড প্রতিযোগীতা কারণ তাদের মাথার ভিতরে থাকে আইইএলটিএস করে দেশের বাহিরে যাওয়ার। কারণ বাংলাদেশে লেখাপড়া করে মান সম্মত চাকরি পায় না তারা। যার কারণে তারা বিদেশে উচ্চ শিক্ষার জন্য ঝুঁকছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইন্সটিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান বলেন, বুয়েটের ভালো ভালো ছেলে মেয়েরা বুয়েটে চাকরিতে ঢুকে স্কলারশীপ নিয়ে বিদেশে যায় তারা আর দেশে ফিরে আসে না। দেখা যায় তাদের মধ্যে শতকরা ৭০-৭৫ ভাগ ফিরে আসে না।
ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নুজরুল ইসলাম বলেন, যারা খুবই উচ্চ মেধা সম্পন্ন তারা বাহিরে চলে যায় এবং সেখানে পিএইচডি করে তারা আর ফিরে আসে না। আসলেও দু’চার বছর থেকে আবার চলে যায়। বাহিরে তাদের জন্য সুযোগ আছে চাহিদা আছে।
এমনটা চলতে থাকায় দেশে মেধা সংকট তৈরি হচ্ছে বলে জানালেন বিশেষজ্ঞরা।
ভারত, চীন মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের প্রবাসী শিক্ষার্থীরা ঘরে ফিরলেও বাংলাদেশের ক্ষেত্রে তার দৃষ্টান্ত তেমন একটা নেই। কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন শিক্ষার্থীদের মধ্যে দেশ প্রেমের অভাব আর সরকারের উদাসীনতা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার