উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি কমায় তেতুল

news-image

তেঁতুল টক কিংবা মিষ্টি দুই স্বাদেরই হয়। খেতে সুস্বাদু এই ফলটির রয়েছে নানা ধরনের পুষ্টিগুণ। একসময় শুধুমাত্র দক্ষিন এশিয়ার দেশগুলোতে এটি পাওয়া গেলেও এখন বিশ্বের অনেক দেশেই তেঁতুলের চাষ হয়। প্রাচীন কাল থেকেই এটি চিকিৎসা ও রান্নার কাজে ব্যবহৃত হয়ে আসছে।

তেঁতুলে প্রচুর পরিমানে আঁশ রয়েছে। এ কারণে এটি হজমে সাহায্য করে এবং কোষ্টকাঠিন্য কমায়। এটা পেটের নানা ধরনের অসুখের জন্যও বেশ উপকারী। তেঁতুলের বীজ ডায়রিয়া এবং আমাশয় সারাতে কাজে লাগে।

তেঁতুলে থাকা টারটারিক এসিড দারুন অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটি শরীর থেকে টক্সিন বের করে দেয়। ক্যান্সারেরও ঝুঁকি কমায়।

তেঁতুলে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এ কারণে যাদের উচ্চ রক্তচাপ আছে তারা তেঁতুলের জুস করেও খেতে পারেন। এতে থাকা আয়রন শরীরে লোহিত রক্তকণিকা তৈরিতে ভূমিকা রাখে।

তেঁতুল প্রচুর পরিমানে ভিটামিন এ থাকে -যা দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। চোখে শুষ্কতা দেখা দিলে এটি তা প্রতিরোধ করতেও ভূমিকা রাখে।

তেঁতুল দারুন প্রতিষেধক। এটি স্কার্ভি নামক চর্মরোগ, সর্দি-কাশি এবং যেকোন ধরনের সংক্রমন সারাতে বেশ কার্যকরী । এটি শরীরের প্রতিরক্ষা শক্তিশালী করে এবং জ্বর সারাতেও ভূমিকা রাখে।

অ্যান্টিঅক্সিডেন্ট থাকা যেকোন ফল ত্বকের জন্য উপকারী। তেঁতুলও এর ব্যতিক্রম নয়। এছাড়া সামান্য পোড়া কিংবা ত্বকের যেকোন ধরনের সংক্রমণ সারাতেও এটি কাজ করে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার