উচ্চতা বাড়াতে ব্যায়াম

news-image

বয়স বাড়ছে কিন্তু বাড়ছে না উচ্চতা। এমন হলে দুশ্চিন্তার শেষ থাকে না। লম্বা হওয়ার জন্য তখন কতই না চেষ্টা। হা-হুতাশেরও শেষ নেই। ইস! আর একটু যদি লম্বা হতে পারতাম। অথচ সহজ কিছু ব্যায়াম করে নিজের উচ্চতা বাড়িয়ে নেওয়া যায়। কিন্তু সে সময়টা কোথায়। আজকাল তো ছেলে-মেয়েরা সাধারণ ব্যায়ামের সময় পায় না। একটার পর একটা ব্যস্ততা তাদের ঘিরে আছে। স্কুলের পড়াশোনা, বাড়ির কাজ আর টেলিভিশন বা কম্পিউটার গেমস নিয়ে সময় কেটে যায়। তার পরও দুশ্চিন্তার কোনো কারণ নেই। কেননা লম্বা হওয়ার ব্যায়ামের জন্য বাড়তি কোনো সময়ের প্রয়োজন নেই। অথচ পড়াশোনার মাঝেও হালকা ব্যায়ামে নিজের উচ্চতার উন্নতি করা যায়।

এক পায়ে লাফ পদ্ধতি
এটা সবচেয়ে সহজ পদ্ধতি। যেকোনো সময় এবং যেকোনো স্থানে এটি সহজে করা যায়। প্রয়োজন নেই কোনো নির্দিষ্ট জায়গা। ঘরে বা বাইরে যেকোনো স্থানে এ ব্যায়ামটি করা যেতে পারে। এমনকি পড়াশোনার সময়ও। পর্যাপ্ত সময় না পাওয়া গেলে কোথাও যাওয়ার পথেও সেরে নেওয়া যায় ব্যায়ামটি। পড়াশোনা তৈরি কিংবা খেলাধুলার সময় একটু মনে করেই ব্যায়ামটি করা যায়। দুই হাত আকাশের দিকে রেখে এক পায়ে লাফাতে হবে। অন্তত আট থেকে দশ পদক্ষেপ এক পায়ে লাফাতে হবে। এবার অন্য পায়ে এটি করতে হবে। নিয়মিত এ ব্যায়াম করলে দারুণ ফল পাওয়া যাবে।

ফল
এই অনুশীলনে ব্রেনের উপকার হয়। এটা পায়ের শক্তি যেমন বাড়ায়, তেমনি উচ্চতা বৃদ্ধির হরমোনকে প্রভাবিত করে।

ঝোলা ব্যায়াম
এটা একটি রড বা কোনো কিছু ধরে ঝুলতে হবে। এ সময় পায়ের আঙুল মাটির দিকে রাখতে হবে। মুখ ওপরে রাখতে হবে।

এ ব্যায়াম উচ্চতা বাড়াতে সাহায্য করে। এটা হাত ও কাঁধ শক্তিশালী করতে সাহায্য করে। পাকস্থলীকে শক্তিশালী করে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার