উখিয়ায় ট্রাকচাপায় নিহত ৪

news-image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া উপজেলার হিজলীয়ায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি জানান, সকাল সোয়া ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ওসি জানান, টেকনাফমুখী ট্রাকের সঙ্গে উখিয়া থেকে কক্সবাজারমুখী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত এক যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের পরিচয় জানা যায়নি।

তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান