উইন্ডিজ সফরের পুরোটাতেই থাকছেন সাকিব

news-image

ক্রীড়া প্রতিবেদক : আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে পুরোটা সময় বা তিন ফরম্যাটের সিরিজেই সাকিব আল হাসানকে পাওয়া যাবে কিনা তা নিয়ে গেলো কয়েকদিন ধরে জোর গুঞ্জন ডালপালা মেলেছিলো দেশের ক্রীড়াঙ্গনে। পুরো সফরে সাকিবকে পাওয়া যাবে না বা ওয়ানডে সিরিজ থেকে ছুটি চেয়েছেন তিনি, এমন অনেক গুঞ্জনই শোনা গেছে গত কয়েকদিন ধরে।

তবে এবার সেসব গুঞ্জনকে তুড়ি মেরে উড়িয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্যারিবিয়দের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজেই সাকিব থাকছেন বলে গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক জালাল ইউনূস।

বিসিবির এই পরিচালক বলেন, ‘আপনারা কোথায় এই সংবাদ (সাকিবের না থাকা) পেয়েছেন আমি জানি না। সে (সাকিব) জানিয়েছে সে থাকছে। সে বলেছে সে অবশ্যই আছে। টি-টোয়েন্টিতেও খেলবে। ওয়ানডেও খেলবে। সে জন্যেই তার নাম লেখা হয়েছে। এটা তো আপনারাও প্রশ্ন করেছেন তাকে। সে খেলতে চেয়েছে। পরেরটা পরে দেখা যাবে।’

এই বছরের শুরুতে সাকিব জানিয়েছিলো, নিজের ক্যারিয়ার দীর্ঘায়িত করতে তিন ফরম্যাটে একসাথে খেলতে চান না তিনি। পরিস্থিতি অনুযায়ী বাছাই করে খেলা চালিয়ে যেতে চান। তার এমন কথার পর দেশের ক্রিকেটাঙ্গনে প্রচুর সমালোচনার ঝড়ও ওঠে।

পরে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজ খেলে টেস্টের আগে জরুরী পারিবারিক প্রয়োজনে দেশে ফিরে আসেন সাকিব। আবার সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কা সিরিজের আগেও কোভিড পজিটিভ হয়ে না খেলার সম্ভাবনা জেগেছিলো, পরে অবশ্য কোভিড নেগেটিভ হয়ে সিরিজের দুই টেস্টেই খেলেছেন তিনি, করেছেন ভালো পারফরম্যান্সও। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরেও তিন ফরম্যাটের সিরিজের জন্যই বিসিবি ঘোষিত স্কোয়াডে অন্তর্ভুক্ত আছেন সাকিব।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার