উইন্ডিজ-শ্রীলংকা পারেনি, পেরেছে জিম্বাবুয়ে

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান অষ্টম আসরের উদ্বোধনী ম্যাচেই অঘটন ঘটায় নামিবিয়া। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকাকে হারিয়ে বিশ্বকে চমকিয়ে দেয় তারা। সোমবার দ্বিতীয় দিনে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকে নিজেদের অবস্থার জানান দেয় স্কটল্যান্ড।

ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকা নিজেদের প্রথম ম্যাচে হেরে বিশ্বকাপের মূল পর্বের যোগ্যতা অর্জনে শঙ্কায় পড়ে যায়। তবে সেই যাত্রায় সফল জিম্বাবুয়ে। তারা নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকারে সুপার টুয়েলভে খেলার পথে এক পা এগিয়ে থাকল।

সোমবার অস্ট্রেলিয়ার হোবার্টে টস হেরে আগে ব্যাট করতে নেমেই বিপাকে পড়ে যায় জিম্বাবুয়ে। ইনিংসের দ্বিতীয় বলেই আউট হন ওপেনার রাগিস চাকাভা। দলীয় ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে জিম্বাবুয়ে।

সেই অবস্থা থেকে দলকে টেনে খেলায় ফেরান সিকান্দার রাজা। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে তিনি একাই ব্যতিক্রম ছিলেন। উইকেটের একপ্রান্তে দাঁড়িয়ে রীতিমতো তাণ্ডব চালিয়ে যান রাজা।

ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৪৮ বলে ৫টি চার আর ৫টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৮২ রান করেন সিকান্দার রাজা। তার ঝড়ো ইনিংসের সুবাদে ৭ উইকেটে ১৭৪ রান করে জিম্বাবুয়ে।

টার্গেট তাড়া করতে নেমে জিম্বাবুয়ের বোলারদের তোপের মুখে পড়ে একের পর এক উইকেট হারানো আয়ারল্যান্ড গুটিয়ে যায় ১৪৩/৯ রানে। ৩১ রানের জয় পায় জিম্বাবুয়ে। দলটির হয়ে ব্লেসিং মুজারাবানি ৩ আর রিচার্ড এনগারাভা ও টেন্ডাই চাতারা ২টি করে উইকেট নেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার