উইন্ডিজে ওডিআই সিরিজ জয়কে বড় করে দেখছেন না তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদেরই মাটিতে ওয়ানডেতে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ট বাংলাদেশের জন্য বিশেষ কিছুই বলতে হবে। তবে এই ফরম্যাটের অধিনায়ক তামিম ইকবাল তার সতীর্থদের বলেছেন, খুব বেশি রোমাঞ্চিত না হতে। কেননা এই সিরিজে স্পিনাররা প্রচুর সাহায্য পেয়েছে।

তামিম বলেন, ‘সিরিজ জয়টা সবসময়ই বিশেষ কিছু। দক্ষিণ আফ্রিকায় আমাদের জয়টা ছিল অনেক বড় ব্যাপার। আমি আমার সতীর্থদের বলেছি যদিও ওয়েস্ট ইন্ডিজে আমরা অসাধারণ কিছু করে দেখিয়েছি। তবে আমাদের এই সিরিজ জয়টা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে।’

ক্রিকইনফোকে টাইগার ওয়ানডে দলনেতা বলেন, ‘এটা এমন একটা কন্ডিশনে খেলা হয়েছে, যেখানে স্পিনাররা প্রচুর সহায়তা পেয়েছে। আমরা যখন বিদেশ ভ্রমণে যাই অথবা কখনো ঘরের মাঠে, সবসময় এমনটি হবে না। আমাদের সামনে আরও কঠিন পথ পাড়ি দিতে হবে।’

উইন্ডিজের এবারের সফরে ওডিআই সিরিজটা সত্যি অর্থেই ভালো কিছু ছিল। কেননা সফরের শুরুতে টেস্ট ও টি-টোয়েন্টিতে বাজেভাবে হেরেছিল সফরকারীরা। আর তামিমের অধীনে বাংলাদেশ টানা ৫টি ওয়ানডে সিরিজ জিতল। বিশ্বকাপ সুপার লিগে যা ছয়টি। এই জয়গুলোর মধ্যে উইন্ডিজের আগে ছিল দক্ষিণ আফ্রিকার মাটিতে কঠিন কন্ডিশনে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান