ঈদ হতে পারে শনিবার, জানাল আবহাওয়া অধিদপ্তর

news-image

অনলাইন ডেস্ক : শাওয়াল মাসের চাঁদ আগামী শুক্রবার দেখা যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তাহলে ২৯টি রোজার পর ঈদ হবে শনিবার। আর চাঁদ শনিবার দেখা গেলে ঈদ হবে রোববার। তখন ৩০টি রোজাই রাখতে পারবেন দেশের মুসলিমরা।

রীতি অনুযায়ী ঈদুল ফিতর উদ্‌যাপনের তারিখ নির্ধারণে আগামী শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। তবে ইসলামী শরিয়ত অনুযায়ী, খালি চোখে চাঁদ দেখার শর্তে চন্দ্র মাস শুরু হয়।

চলতি হিজরি সনের শাওয়াল মাসের ক্ষেত্রে চাঁদের স্থানাঙ্ক প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ২০, ২১ ও ২২ এপ্রিল সূর্যাস্তের সময় ঢাকায় চাঁদের স্থানাঙ্কে বলা হয়েছে, ২১ এপ্রিল সূর্যাস্তের সময় চন্দ্র তিথির দ্বিতীয়া। সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে ১ দশমিক ৩৪০৫ দিন। শুক্রবার চাঁদ দেখার নির্ধারিত সময় ৬টা ২৫ মিনিট থেকে ৭টা পর্যন্ত। সান্ধ্যকালীন চাঁদের স্থায়ীত্ব হবে ৫৩ মিনিট ৮ সেকেন্ড।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান