ঈদ শেষে বাংলাবাজার ঘাটে ঢাকামুখী যাত্রীদের চাপ

news-image

মাদারীপুর প্রতিনিধি : ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। শুক্রবার সকাল থেকেই বাংলাবাজার-শিমুলিয়া নৌরুট হয়ে ঢাকাসহ বিভিন্ন স্থানের কর্মস্থলমুখো যাত্রীর চাপ বাড়তে শুরু করে। দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে বিভিন্ন যানবাহনে যাত্রীরা বাংলাবাজার ঘাটে আসেন। বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়াগামী প্রতিটি ফেরি, লঞ্চ ও স্পিডবোটই ছিল যাত্রীতে ভরপুর।

এদিকে যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করেন। ঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিসসহ পর্যাপ্ত সংখ্যক আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছেন।

বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসিসহ একাধিক সূত্রে জানা যায়, শুক্রবার সকাল থেকেই দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে বাস, পিকআপ, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে কর্মস্থলমুখো যাত্রীরা বাংলাবাজার ঘাটে আসতে শুরু করে। বেলা বাড়ার সাথে সাথে ঘাট এলাকায় যাত্রীদের ভিড়ও বাড়তে থাকে। বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া প্রতিটি লঞ্চ ও স্পিডবোট ছিল যাত্রীতে পরিপূর্ণ।

ঢাকা ফেরত সোহল আলম জানান, ঈদের আগে ঘাটে প্রচুর ভিড় ছিল। এ জন্য আর আসিনি। কিন্তু ঈদের তিন দিন পর এসেও একই রকম ভিড়। এ পর্যন্ত আসতে অনেক কষ্ট হয়েছে।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট ম্যানেজার মো.সালাউদ্দিন বলেন, এ রুটে ৬টি ফেরি দিয়ে যাত্রী, জরুরি গাড়ি ও কাঁচামালবাহী গাড়ি পারাপার করা হচ্ছে। কিছু গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে। আমরা সিরিয়াল অনুযায়ী সকল গাড়িই পারাপার করছি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান