ঈদ উপহার দিলেন চিত্রনায়িকা রোজিনা

news-image

বিনোদন প্রতিবেদক : দুই শতাধিক পরিবারকে ঈদ উপহার হিসেবে শাড়ি-কাপড় ও লুঙ্গি বিতরণ করেছেন চিত্রনায়িকা রোজিনা। গতকাল রোববার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জুড়ান মোল্লা পাড়ায় নিজ বাড়ির উঠানে দুস্থদের হাতে তিনি এই উপহার তুলেন দেন। এ সময় পরিবারের সদস্যরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রোজিনা বলেন, ‘আমি সুযোগ পেলেই গ্রামের বাড়ি চলে আসি। গ্রামের সহজ সরল মানুষগুলো আমার খুব পছন্দের। তারাও আমাকে খুব ভালোবাসে। এখানে এলে আমি অনেক প্রশান্তি পাই।’

এই অভিনেত্রী আরও বলেন, ‘আমার গ্রামের বাড়ি রাজবাড়ী শহরের ভবানীপুর। গোয়ালন্দ হচ্ছে নানা বাড়ি। আমার জন্ম এখানেই। আর এখানেই বড় হয়েছি। বাড়ির বড় সন্তান হিসেবে এই জমি নানা মায়ের নামে দেন। মায়ের সূত্র ধরে জমির মালিক হই। পরে ২০২০ সালের ৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে মসজিদ নির্মাণের কাজ শুরু করি। পৌনে দুই কোটি টাকা ব্যয়ে মায়ের নামে “দশ গম্বুজ মা খাদিজা জামে মসজিদ” নির্মাণ করি।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান