ঈদ উপলক্ষে বাড়তি নিরাপত্তা জাতীয় চিড়িয়াখানায়

news-image

অনলাইন ডেস্ক : ঈদুল ফিতরের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে নানা ধরনের ব্যবস্থা। সংশ্লিষ্টরা বলছেন, চিড়িয়াখানায় অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

সোমবার দুপুরে জাতীয় চিড়িয়াখানার কিউরেটর (ভারপ্রাপ্ত পরিচালক) মো. মজিবুর রহমান গণমাধ্যমকে জানান, এবারের ঈদে দর্শনার্থী বেশি আসবে চিড়িয়াখানায়। বিষয়টি মাথায় রেখে দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়ে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। চিড়িয়াখানায় টহলে থাকবে পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ঈদকে সামনে রেখে চিড়িয়াখানায় চিন্তায় পকেটমার ও ইভটিজিংয়ের ঘটনা এড়াতে ২৮টি স্থানে লাগানো আছে সিসি ক্যামেরা। সার্বক্ষণিক মনিটরিং করা হবে।

তিনি বলেন, গরমে প্রাণীগুলোর পানিশূন্যতা এড়াতে ইলেক্ট্রোলাইয়ের ব্যবস্থা করা হয়েছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও স্ট্রেস বা চাপ কমাতে ভিটামিন সি’র ব্যবস্থা করা হয়েছে। প্রাণীগুলোর জন্য চৌবাচ্চায় পানি দিয়ে গোসলের ব্যবস্থা করা হয়েছে। এবারের গরমের মৌসুমে এখন পর্যন্ত চিড়িয়াখানার কোনো পশু-পাখির কোন সমস্যা হয়নি। ঈদে চিড়িয়াখানা খোলা থাকছে সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান