ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট মিলবে ২৪ জুন থেকে

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে বাসের অগ্রিম টিকিট আগামী ২৪ জুন থেকে বিক্রি শুরু হবে। আজ সোমবার রাজধানীর গাবতলীতে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাকেশ ঘোষ বলেন, ২৪ জুন থেকে গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল এবং অন্যান্য টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া উত্তরবঙ্গে এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের টিকিট বিক্রি করা হবে। ওইদিন গাবতলী ছাড়াও শ্যামলী, কল্যাণপুর এবং মাজার রোডের বিভিন্ন পরিবহনের কাউন্টার থেকে আগাম টিকিট বিক্রি শুরু হবে।

রাকেশ ঘোষ বলেন, ‘টিকিট থাকা সাপেক্ষে ঈদের আগের যে কোনো দিনের যাত্রার অগ্রিম টিকিট কিনতে পারবেন যাত্রীরা।সভায় সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত দামে টিকিট বিক্রি না করার সিদ্ধান্ত হয়েছে। আমাদের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ভাড়ার তালিকা প্রত্যেকটি পরিবহনের কাউন্টারের সামনে দৃশ্যমাণ রাখতে হবে। কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, জিলহজ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ১০ জুলাই ঈদুল আজহা উদ্‌যাপন হওয়ার কথা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান