ঈদ উপলক্ষে নতুন নোট পাওয়া যাবে ৩ জুন থেকে

news-image

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৩ জুন থেকে ১৪ জুন পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া) বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারে নতুন নোট দেওয়া হবে।

রোববার (২৭ মে) বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও সহকারী মুখপাত্র জি এম আবুল কালাম আজাদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী ৩ জুন থেকে ১৪ জুন পর্যন্ত রাজধানীর ২০টি বাণিজ্যিক ব্যাংকের শাখা থেকে ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নতুন নোট দেওয়া হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট নিতে পারবেন না। তবে, নতুন নোট নেওয়ার সময় কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে নির্দিষ্ট পরিমাণ ধাতব মুদ্রা নিতে পারবেন।

নিচে যে ২০ টি ব্যাংক থেকে নতুন টাকা নেওয়া যাবে, তার তালিকা দেয়া হল।

০১. ন্যাশনাল ব্যাংক , যাত্রাবাড়ী শাখা, ঢাকা।

০২. জনতা ব্যাংক, আব্দুল গণি রোড কর্পোরেট শাখা, ঢাকা।

০৩. অগ্রণী ব্যাংক, এলিফ্যান্ট রোড শাখা, ঢাকা।

০৪. দি সিটি ব্যাংক, মিরপুর শাখা, ঢাকা।

০৫. সাউথইস্ট ব্যাংক, কাওরান বাজার শাখা, ঢাকা।

০৬. সোস্যাল ইসলামী ব্যাংক, বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, ঢাকা।

০৭. উত্তরা ব্যাংক, চকবাজার শাখা, ঢাকা।

০৮. সোনালী ব্যাংক, রমনা কর্পোরেট শাখা, ঢাকা।

০৯. ঢাকা ব্যাংক, উত্তরা শাখা, ঢাকা।

১০. আইএফআইসি ব্যাংক, গুলশান শাখা, ঢাকা।

১১. রূপালী ব্যাংক, মহাখালী শাখা, ঢাকা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার