ঈদে মেহেদির রঙে রাঙান নিজেকে

news-image

কুরবানির ঈদের আগের দিন মেহেদি লাগানোর চল বহুদিনের। ঈদ মানেই উৎসব। আর উৎসব মানেই বাড়তি আয়োজন। উৎসবের রঙ আরও রঙিন করতে মেহেদির জুড়ি নেই। রঙিন সব পোশাকের সাথে হাত দুটি খালি থাকবে, তা কি আর হয়?

একটা সময় ছিল যখন ঈদের আগের দিন সবাই গাছ থেকে মেহেদি পাতা ছিঁড়ে তা বেটে মেহেদি দিয়ে লাগাতেন। ভাই-বোনেরা একসাথে হাতে মেহেদি দিতে বসতেন। এখন আর সে চিত্র নেই। তবে যতোই চিত্রের পরিবর্তন হোক মেহেদি লাগানো থেমে নেই।

এখন পচ্ছন্দমতো ডিজাইন মাথায় রেখে পুরো হাত জুড়ে মেহেদি দেয়া হয়। ডিজাইনের জন্য ক্যালিগ্রাফিক, ফুল ও লতাপাতা নানা জাতের নকশা করা হয়। চলুন মেহেদির রঙে নিজেকে রাঙানোর আগে এ সংক্রান্ত কিছু টিপস জেনে নিন।

১. মেহেদি লাগানের আগে হাত ভালো করে ধুয়ে শুকিয়ে নিন। কোনও ধরনের ময়েশ্চারাইজার লাগানো যাবে না।
২. টিউব মেহেদি বা কৃত্রিম মেহেদি দিয়ে নকশা করার আগে হাতে একটু লাগিয়ে নিন। দেখুন এতে এলার্জি বা জ্বলুনি হচ্ছে কিনা।
৩. কেনার আগে মান ও মেয়াদ দেখুন। পার্লারে লাগানোর আগে দেখে নিন ভালো মানের নতুন মেহেদি কিনা।
৪. শিশুদের জন্য মেহেদি পাতার পেস্ট ব্যবহারই ভালো। কৃত্রিম মেহেদি কখনোই নয়।
৫. গাঢ় রঙ পেতে আগের দিন বা রাতে মেহেদি লাগানোই ভালো। সম্ভব হলে ঘুমাতে যাওয়ার কিছুক্ষণ আগে লাগিয়ে শুয়ে পড়ুন। পরের দিন সকালে তুলে ফেলুন।
৬. তোলার পরপরই হাত ধুয়ে ফেলবেন না বা পানি দিয়ে শুকিয়ে যাওয়া মেহেদি তুলবেন না।
৭. তুলে ফেলার পর কমপক্ষে ৬ ঘণ্টা পানি বা সাবান ব্যবহার যতটা সম্ভব এড়িয়ে চলুন।
৮. হাত ভর্তি মেহেদি দিলে ডিজাইন যেন সূক্ষ্ম হয় সেদিকে খেয়াল রাখবেন।
৯. মেহেদির রঙ বেশি লাল করতে মেহেদি শুকিয়ে ওঠানোর পর চিনি ও লেবুর রস ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে চিনি ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে হাতের উপর রেখে শুকালেই রঙ বাড়বে। তাছাড়া রঙ অনেকদিন রাখতে সাবান কম ব্যবহার করুন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার