ঈদে মুরাদ, মৌসুমী ও পিয়ার ‘ছিটমহল’

news-image

নিজস্ব প্রতিবেদক : মডেল, অভিনেত্রী, উপস্থাপিকা, ব্যবসায়ী ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া। মডেল হিসেবেই নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। ২০০৭ সালে হয়েছিলেন ‘মিস বাংলাদেশ’। এরপর র‌্যাম্প মডেল হিসেবে দেশ-বিদেশের মঞ্চ দাপিয়ে বেড়িয়েছেন। র‌্যাম্পের নম্বর ওয়ান মডেল থাকা অবস্থায় তিনি সিনেমার নায়িকার খাতায় নাম লেখান। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বখ্যাত ‘ভোগ’ সাময়িকীর প্রচ্ছদের মডেলও হয়েছেন তিনি। বেশ কয়েকটি ছবিতে কাজ করে প্রশংসিতও হন।

এদিকে আরমান পারভেজ মুরাদ ও মৌসুমী হামিদ দেশের মিডিয়া ইন্ড্রাস্ট্রিতে পরীক্ষিত অভিনয়শিল্পী। সেই পরিপ্রেক্ষিতে এই তিন অভিনয়শিল্পীর অভিনীত ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কিছুদিন আগে।

এবার এটি চ্যানেল আইতে ঈদের ৫ম দিন ওয়াল্ড প্রিমিয়ার হবে। ছবি নাম ‘ছিটমহল’। নির্মাতা এইচ আর হাবিব। ছিটমহলকেন্দ্রিক এই ছবির অন্যতম প্রধান কলাকুশলী হলেন আরমান পারভেজ মুরাদ ও মৌসুমি হামিদ। আরও রয়েছেন শিমুল খান, ডন, মীরাক্কেল খ্যাত সজল, এইচ আর হাবিব, এ বি এম সোহেল রশিদ, উজ্জ্বল কবির হিমু প্রমুখ।

পুরো সিনেমাটির শুটিং হয়েছে পঞ্চগড়ে ছিটমহলের মধ্যেই। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান কমন হোম এটাচার আর ছবিটি পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। ছবির গল্পে ছিটমহলবাসীর ৬৮ বছরের বঞ্চনার জীবনকে পেছনে ফেলে নতুন করে বাঁচার কাহিনি তুলে ধরা হয়েছে।

পিয়া বলেন, আমি যেহেতু মডেলিং করি, লোকজন আমাকে সব সময় ওয়েস্টার্ন গেটআপে দেখেই অভ্যস্ত। তাই আমি চেয়েছি দর্শক যেন আমাকে অন্যভাবে আবিষ্কার করতে পারেন। এ ছবিতে একেবারেই অন্য ধরনের চরিত্র আমার। সাধারণ এক বিধবা নারী, কোনো মেকআপ নেই। তাছাড়া ছবির গল্পই বিগ ফ্যাক্টর।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার