ঈদে মালয়েশিয়ায় মুক্তি পাচ্ছে ‘শান’

news-image

বিনোদন প্রতিবেদক : বহুল প্রতিক্ষিত পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শান’ মুক্তি পাচ্ছে এবারের ঈদে। বাংলাদেশের পাশাপাশি একসঙ্গে সিনেমাটি মুক্তি পাচ্ছে মালয়েশিয়ায়। ঈদের দিন থেকে কুয়ালালামপুরের টিজিভি বুকিট রাজা, রাওয়াঙ, সেরি মঞ্জুং পার্ক, টিজিভি জয়া ও জহরুল বরু সিটি স্কয়ার সিনেপ্লেক্সগুলোতে চলবে ‘শান’।

শুধু তাই নয়, কিছু দিনের মধ্যেই ইতালি, অস্ট্রেলিয়াতেও মুক্তি দেওয়া হবে ‘শান’। দেশের বাইরে সিনমাটি পরিবেশন করছে বঙ্গজ ফিল্মস।

বঙ্গজ ফিল্মেসের কর্ণধার তানিম আল মিনারুল মান্নান বলেন, ‘শান ছবির মাধ্যমে মালয়েশিয়ায় দ্বিতীয় কোনো বাংলাদেশের সিনেমা প্রদর্শন শুরু করছি। ঈদের মতো বড় উৎসবে এখানে বসবাসকারী বাংলা ভাষীদের বিনোদনের উদ্দেশ্যেই “শান” রিলিজ দিচ্ছি। আশা করি, এতে করে এখানে অবস্থাকারী বাংলাদেশিদের ঈদের আনন্দ আরও বহুগুণ বেড়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘মালয়েশিয়ায় আমরা “মিশন এক্সট্রিম” দিয়ে ছবি প্রদর্শন শুরু করি। আমরা তখনও বলেছিলাম ভালো ও কোয়ালিটিফুল ছবি হলে আমরা নিয়মিত বিদেশে বাংলাদেশের ছবি মুক্তি দিতে চাই। সেই ধারাবাহিকতায় এবার “শান” রিলিজ দিচ্ছি। আমরা সব সময় বাংলাদেশের সিনেমার পাশে ছিলাম, আছি।’

এদিকে, ঈদে বাংলাদেশের সব সিনেপ্লেক্সসহ ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভাগীয় শহরের বড় বড় সব সিনেমা হলে ইতোমধ্যেই ‘শান’ মুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে এর প্রযোজনা সংস্থা।

এম রাহিম পরিচালিত অ্যাকশন থ্রিলার গল্পের এই সিনেমাটি নির্মিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। এর মাধ্যমে ‘পোড়ামন ২’ ও ‘দহন’ এর পর ফের একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। আর অভিনয় করেছেন মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাসসহ অনেকেই।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার