ঈদে ভক্তদের নিরাশ করলেন সালমান

news-image

বিনোদন ডেস্ক : ঈদের দিনটির জন্য অপেক্ষায় থাকেন বলিউড সুপারস্টার সালমান খানের অগুনতি অনুরাগী। কারণ, ঈদ উপলক্ষে সালমান তার ভক্তদের দেখা দেন। একবার চোখের দেখা দেখতে দূরদূরান্ত থেকে এদিন ছুটে আসেন সালমানের অনুরাগীরা। কিন্তু এবার ‘ভাইজান’ শূন্য হাতে ফিরিয়ে দিলেন তার হাজার হাজার ভক্তকে।

গত পবিত্র ঈদুল ফিতরের দিন সালমান তার ‘গ্যালাক্সি’ আবাসনের বারান্দায় এসে ভক্তদের দেখা দিয়েছিলেন। কিন্তু এবার পবিত্র ঈদুল আজহায় নিরাশ হলেন তার অনুরাগীরা। প্রবল বৃষ্টি মাথায় করে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রিয় তারকার দর্শন পেলেন না তারা। সালমানপ্রেমীরা রীতিমতো হতাশ। কারণ, ভাইজান তার এতো বছরের রীতি ভাঙলেন নিজে।

জানা গেছে, নিরাপত্তার কারণে সালমান এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। বেশ কিছু দিন আগে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এই বলিউড সুপারস্টারকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন। আর তারপর থেকে ভাইজানের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। মুম্বাই পুলিশের পক্ষ থেকে তাকে কোনো অনুষ্ঠানে বা জনসমাগমে হাজির থাকার অনুমতি দেওয়া হচ্ছে না।

সালমানের বিশেষ নিরাপত্তার কারণে তার আবাসনের বাইরে স্পেশাল ফোর্সের ১০ সদস্যকে মোতায়েন করা হয়েছে। এমনকি তারা ছবির সেটেও ভাইজানের সঙ্গে থাকেন। এখানেই শেষ নয়; সালমানের গ্যালাক্সি আবাসনের আশেপাশে বাড়তি ১৫টি নতুন সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে।

গত ২৯ মে পাঞ্জাবি গায়ক সিদ্ধু মুসেওয়ালাকে পাঞ্জাবে তার মানসা গ্রামে গুলি করে হত্যা করা হয়েছিল। এই হত্যার ঘটনার পরপরই সালমান খানের বাবা সেলিম খান এক উড়ো চিঠি পেয়েছিলেন। এই চিঠিতে সালমান এবং সেলিম খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। সিদ্ধু মুসেওয়ালার হত্যার মূল অভিযুক্ত হিসেবে লরেন্স বিষ্ণোইয়ের নাম সবার ওপরে আছে। লরেন্স বিষ্ণোই এর আগে সালমানকে একবার হুমকি দিয়েছিলেন। কৃষ্ণকায় হরিণ হত্যার অভিযোগ আনা হয়েছিল সালমানের বিরুদ্ধে। সে কারণে লরেন্স বিষ্ণোই ভাইজানকে হুমকি দিয়েছিলেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার