ঈদে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রিতে নতুনত্ব

news-image

অনলাইন ডেস্ক : কোরবানির ঈদকে সামনে রেখে এবারও ট্রেনের অগ্রিম টিকেট শতভাগ অনলাইনে বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। সেই সঙ্গে টিকেট বিক্রিতে কিছুটা নতুনত্বও এনেছে তারা।

আজ মঙ্গলবার রেলভবনে এক ব্রিফিং এ এসব তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

তিনি জানান, চারটি কাউন্টারে বিক্রি হবে শুধু দাঁড়িয়ে যাওয়ার টিকিট। ঈদ যাত্রায় কেনা অগ্রিম টিকিট ফেরত দেওয়া যাবে না।

রেলমন্ত্রী জানান, গত ঈদের অভিজ্ঞতায় দেখা গেছে, দিনের শুরু থেকেই রেলের পশ্চিমাঞ্চলের টিকিটের চাহিদা তুলনামূলক অনেক বেশি থাকে। কিন্তু পশ্চিমাঞ্চলের যাত্রীরা আশানুরূপ টিকিট পায় না। আর পূর্বাঞ্চলের টিকিট অবিক্রীত থেকে যায়। আবার সার্ভারেও অনেক বেশি চাপ তৈরি হয়। তাই এবার পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের টিকিট আলাদা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

তিনি বলেন, ‘আগামী ১৪ জুন থেকে পবিত্র ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। প্রথম দিন বিক্রি করা হবে ২৪ জুনের অগ্রিম টিকেট। একইভাবে ১৫ জুন বিক্রি করা হবে ২৫ জুনের টিকেট এবং ১৮ জুন বিক্রি করা হবে ২৮ জুনের অগ্রিম টিকেট।’

তিনি জানান, সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত বিক্রি করা হবে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকেট। আর দুপুর ১২টার পরে বিক্রি করা হবে পূর্বাঞ্চলের ঈদ টিকেট।

রেলমন্ত্রী বলেন, ‘এবারে ৮ জোড়া বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে। ফিরতি টিকেট বিক্রি শুরু হবে ২২ জুন, সেদিন পাওয়া যাবে ২ জুলাই এর ফিরতি টিকেট, একইভাবে ২৩ তারিখ ৩ জুলাই, ২৪ জুন ৪ জুলাই, ২৫ জুন ৫ জুলাই এবং ২৬ জুন ৬ জুলাইয়ের ফিরতি টিকেট বিক্রি করা হবে।’

যেসব ঈদ স্পেশাল ট্রেন চালু করা হবে সেগুলো হলো- চাঁদপুর- চট্টগ্রাম স্পেশাল ২ জোড়া, ঢাকা- দেওয়ানগঞ্জ ১ জোড়া, ময়মনসিংহ-চট্টগ্রাম ১ জোড়া, ভৈরব বাজার-কিশোরগঞ্জ ১ জোড়া, ময়মনসিংহ-কিশোরগঞ্জ ১ জোড়া, ঢাকা ক্যান্টমেন্ট-পঞ্চগড় ১ জোড়া, ঢাকা ক্যান্টমেন্ট টু লালমনিরহাট রুটে ১ জোড়া ট্রেন চালাবে রেলওয়ে। এছাড়া আগামী ৪ জুন থেকে ঢাকা চিলাহাটি রুটে চিলাহাটি এক্সপ্রেস চলাচল করবে।

আন্তঃদেশীয় মিতালি ও মৈত্রী ২৩ জুন পর্যন্ত বন্ধ থাকবে। বন্ধন এক্সপ্রেস শুধুমাত্র ২৯ জুন বন্ধ থাকবে। ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি, রংপুর ও চিলাহাটি ট্রেন বিমান বন্দরে থামবে না। পঞ্চগড়গামী ট্রেন আসা ও যাওয়ার পথে বিমান বন্দরে থামবে না।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান