ঈদে ‘জংলি’ হয়ে আসছেন সিয়াম

news-image

বিনোদন প্রতিবেদক : পরনে লুঙ্গি, ঠোঁটে তামাক পাতা, বাঁ হাতে দিয়াশলাই কাঠি, পেছনে আগুনের লেলিহান শিখা। পুড়ছে দোকান, পায়ের নিচে তুমুল আক্রোশের শিকার হওয়া কারো দেহ, চোখেমুখে প্রতিশোধের স্পৃহা। ডান হাতে রক্তাক্ত মঙ্গুজ ব্যাট। যাচ্ছে প্রতিশোধের নেশায় মগ্ন চিত্রনায়িক সিয়াম। দেখে বোঝার জো নেই তিনি নায়ক সিয়াম। একেবারেই অচেনা রুপে তাকে হাজির করলেন নির্মাতা ভিন্ন লুকে

রোমান্স, ড্রামা, ট্রাজেডি ও অ্যাকশনে ভরপুর ‘জংলি’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন সিয়াম। যা পরিচালনারি দায়িত্বে আছেন ‘শান’ খ্যাত নির্মাতা এম রাহিম। দুই বছর পর এই নায়ক-পরিচালক জুটি পর্দায় ফিরছেন।

নির্মাতা বলেন, ‘শান’ এর পর অনেক কাজের প্রস্তাব এলেও আমি করিনি। শানের চেয়েও ভালো কিছু নিয়ে আসতে চেয়েছি, যার কারণে এতটা সময় লেগেছে। পরিপূর্ণ বিনোদিত হবার সব এলিমেন্টস এই সিনেমায় আছে। এখন শুধু এতটুকু বলবো, দুর্দান্ত কিছু পাবে দর্শক।

ঈদুল ফিতরের পরপরই সিনেমাটির শুটিং শুরু হবে। মুক্তি পাবে ঈদুল আজহায়। সিনেমাটি নির্মিত হবে ফিলম্যান ও এমআইবি স্টুডিওজ প্রোডাকশনের ব্যানারে। এটি প্রযোজনা করেছেন এম আতিকুর রহমান।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার