ঈদে ছোট পর্দায় শাকিব খান

news-image

বিনোদন প্রতিবেদক : ঈদে বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায়ও দেখা যাবে ঢাকার ছবির অন্যতম সেরা নায়ক শাকিব খানকে। আসছে ঈদে আয়োজিত দুটি আড্ডার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। এর মধ্যে একটি প্রচারিত হবে আরটিভিতে। অনুষ্ঠানটির নাম ‘ঈদ আনন্দ আড্ডা’। শাকিব খানের সঙ্গে ওই অনুষ্ঠানে হাজির থাকবেন অভিনেত্রী ববি। দুজন মিলে অনুষ্ঠানে সিনেমার ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গে কথা বলেছেন। শাকিব খান কথা বলেছেন নিজের বিয়ে প্রসঙ্গেও। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অভিনেত্রী মাহবুবা ইসলাম সুমী।

এ ছাড়া মাছরাঙা টিভিতে প্রচারিত হবে ‘কেমিস্ট্রি’ নামের একটি অনুষ্ঠান। এখানে শাকিব খানের সঙ্গে আছেন অভিনেত্রী জয়া আহসান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রুমানা মালিক মুনমুন। ঈদের পরদিন প্রচারিত হবে এটি।

তবে এই দুটি ছাড়া আরও কয়েকটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে শাকিব খানের। আসছে ঈদে শাকিব খান অভিনীত দুটি ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার