ঈদে গরুর কালা ভুনা

news-image

নিউজ ডেস্ক: গরুর মাংস দিয়ে রান্নাযোগ্য পদগুলোর মধ্যে গরুর কালা ভুনা অনেকের কাছেই বেশ জনপ্রিয়। ঈদের অন্য খাবারের আয়োজনে সঙ্গে থাকতে পারে মুখরোচক এ খাবারটি।

পোলাও থেকে শুরু করে সাদা ভাত, রুটি, পরোটা, পাউরুটি সব দিয়েই খেতে পারেন।
আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন গরুর কালা ভুনা

উপকরণ

গরুর মাংস ১ কেজি, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, টক দই আধা কাপ, মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, ভাজা মেথি গুঁড়া ১ চা চামচ, তেল ১০০ গ্রাম, পাঁচফোড়ন

১ টেবিল চামচ, কালো গোল মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, পেঁয়াজ কুচি এক কাপ, এলাচ

৬-৭টা, দারুচিনি ৩-৪ টুকরা, তেজপাতা ২-৩টি। গরম মশলা গুঁড়া।

যেভাবে করবেন

প্রথমে মাংস ধুয়ে নিন। এরপর পানি ঝরিয়ে নিন। এবার একটি পাত্রে মাংস নিয়ে এর সঙ্গে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন।

মেথি, গোল মরিচ, পাঁচফোড়ন বাদে। এরপর অল্প আঁচে চুলোয় ৩০ মিনিট রান্না করুন। এবং মেথি, কালো গোলমরিচ, পাঁচফোড়ন-মাংসে ভালো করে মিশিয়ে নিন।

কিছুক্ষণ রাখুন। তেল মাংসের উপরে উঠে এলে পরিবেশন ডিশে সাজিয়ে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার