ঈদে এক কোটির বেশি মানুষ ঢাকা ছেড়েছেন, ধারণা মোস্তাফা জব্বারের

news-image

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ঢাকা ছেড়েছেন প্রচুর মানুষ। আর তাদের সঙ্গে গত তিন দিনে ঢাকার বাইরে গেছে ৭২ লাখ ৫ হাজারের বেশি মুঠোফোনের সিমকার্ড। শুধু রোববারই গেছে ২৯ লাখ। যা গত তিন দিনে সর্বোচ্চ। সোমবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তার ফেসবুক পেজে এসব তথ্য জানিয়েছেন।

গত তিন দিনের হিসাব এবং এর আগের দুই দিনের আনুমানিক হিসাবে এবার ঈদে এক কোটির বেশি মানুষ ঢাকা ছেড়েছেন বলে ধারণা টেলিযোগাযোগমন্ত্রীর। সোমবার তিনি সংবাদমাধ্যমকে এমনটাই জানান।

করোনার বিধিনিষেধের কারণে গত দুই বছর ঈদ উদযাপন করতে ঢাকার বাইরে যেতে পারেননি অনেক মানুষ। কিন্তু এবার মানুষের চলাচলে কোনো ধরনের বিধিনিষেধ না থাকায় প্রচুর মানুষ ঢাকা ছাড়বেন বলে আগেই ধারণা করা হয়েছিল।

মোস্তাফা জব্বার ফেসবুকে নিজের ভ্যারিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে লিখেন, ‘১লা মে পর্যন্ত তিন দিনে ঢাকা শহর ছেড়ে যাওয়া সিমের সংখ্যা ৭২ লাখ ৫ হাজার ছাড়িয়ে গেছে। এর আগের দুদিনে আনুমানিক ৩০ লাখ সিম ঢাকার বাইরে গিয়ে থাকলে সিমের মোট সংখ্যা কোটি অতিক্রম করে গেছে। ১লা মে সর্বোচ্চ প্রায় ২৯ লাখ সিম ঢাকা ছেড়েছে।’

পোস্টে গত তিন দিনে কোন মুঠোফোন অপারেটরের কী পরিমাণ সিম ঢাকার বাইরে গেছে, তার একটি হিসাবও সংযুক্ত করেছেন টেলিযোগাযোগমন্ত্রী। তার ওই পোস্ট অনুযায়ী, তিন দিনে গ্রামীণফোনের ৩৩ লাখ ৪৫ হাজার ৫০৭ সিম, রবি আক্সিয়াটা লিমিটেডের ১৮ লাখ ২৪ হাজার ৯৫৬ সিম, বাংলালিংকের ১৭ লাখ ৮৮ হাজার ৩১২ সিম ও টেলিটকের ২ লাখ ৪৬ হাজার ২৫০ সিম ঢাকার বাইরে গেছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান