ঈদের পরের দিনই রাজধানীতে ফিরছেন বহু কর্মজীবী

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কর্মজীবী মানুষের অনেকেই পরিবার পরিজনের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। আজ সোমবার দুপুরে গাবতলী বাস টার্মিনালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজনকে রাজধানীতে ফিরতে দেখা যায়।

ঈদ উপলক্ষে সরকারি তিন দিনের ছুটি শেষ হচ্ছে আজ সোমবারই। তাই অনেকেই দীর্ঘ যাত্রার ক্লান্তি এবং ঝক্কি ঝামেলা এড়াতে একদিন আগেই রাজধানীতে ফিরছেন।

বগুড়া থেকে গাবতলীতে পৌঁছানো হৃদয় সরকার জানান, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, তাই নিয়মকানুন একটু বেশি। আবার সারারাত জার্নি করে অফিস করাটা অনেক কষ্টসাধ্য। তাই ইচ্ছে না থাকলেও আগেই ফিরতে হলো।

রাজধানীতে ফেরা আরও একজন জানান, আমার পরিবারের সবাই বাড়িতে আছে। আরও কয়েকদিন পর আসবে। আমি ঈদে বাড়তি ছুটি পাইনি। তাই পরের দিন চলে আসতে হল।

জব্বার হোসেন নামে এক ব্যক্তি বলেন, ঈদের পরের দিন বাবা-মা, আত্মীয়স্বজন রেখে ফিরে আসাটা তাদের কাছে অনেক কষ্টের, তবুও জীবিকার তাগিদে ফিরতে হয়।

অপরদিকে যারা বিভিন্ন কারণে ঈদে বাড়ি যেতে পারেনি তাদেরও বাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করতে দেখা যায় গাবতলীতে।

ঈদ উপলক্ষে ঢাকা ছেড়ে যাওয়া মানুষ আবার ফিরে আসলে কর্মচঞ্চল হয়ে উঠবে রাজধানীর বিভিন্ন অফিস, আদালত।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার