ঈদের ধারাবাহিক নাটকে পপি

1411919750.ঈদের জন্য সম্প্রতি নির্মিত হলো ছয় পর্বের ধারাবাহিক নাটক ‘নীলকষ্ট’। নাটকে অভিনয় করেছেন চিত্রনায়িকা পপি। বিইউ শুভর পরিচালনায় নাটকটি রচনা করেছেন লিমন আহমেদ। ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত ছয় পর্বের এই ধারাবাহিক নাটকটি আসছে ঈদে একুশে টিভিতে প্রচার হবে। নাটকে আরো অভিনয় অপূর্ব, জনি, নাজিরা আহমেদ মৌ প্রমুখ। নাটকে অভিনয় প্রসঙ্গে চিত্রনায়িকা পপি বলেন, ‘বিশেষত প্রতি ঈদে আমি নাটক কিংবা টেলিফিল্মে কাজ করি। আসছে ঈদ উপলক্ষে শুভর নির্দেশনায় ‘নীলকষ্ট’ নাটকে কাজ করেছি। গল্প ভালোলাগায় কাজটি করেছি। অপূর্বসহ বাকি যারা আমার সঙ্গে কাজ করেছেন তাদের সঙ্গে এটা আমার প্রথম কাজ হলেও খুব ফ্রেন্ডলি একটা পরিবেশের মধ্যদিয়েই কাজ করেছি।’ এদিকে পপি অভিনীত মো. জাকির খান পরিচালিত ‘চার অক্ষরে ভালোবাসা’ ছবিটি খুব শিগগিরই সেন্সরে যাবে বলে জানা গেছে। ছবিটিতে পপির বিপরীতে আছেন ফেরদৌস ও নীরব।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার