ঈদের দুদিনে ট্যানারির সংগ্রহ সাড়ে ৫ লাখ কাঁচা চামড়া

news-image

নিজস্ব প্রতিবেদক : চলতি বছর কোরবানি ঈদের প্রথম দুই দিনে প্রায় সাড়ে ৫ লাখ কাঁচা চামড়া সরাসরি সংগ্রহ করেছেন ট্যানারিমালিকরা। যা গত বছরের চেয়ে প্রায় দেড় লাখ বেশি। গত বছর ট্যানারি মালিকেরা প্রায় তিন লাখ কাঁচা চামড়া কিনেছিলেন।

আজ বুধবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) চেয়ারম্যান শাহীন আহমেদ।

সাধারণত কোরবানির চামড়ার বড় অংশই লবণ দিয়ে সংরক্ষণ করেন মৌসুমি ব্যবসায়ী ও আড়তদারেরা। পাশাপাশি ট্যানারিমালিকেরাও সরাসরি কিছুসংখ্যক কাঁচা চামড়া কেনেন। তবে রাজধানীর হাজারীবাগ থেকে ২০১৭ সালে সাভারের হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরের পর থেকে সরাসরি কাঁচা চামড়া কেনা বাড়িয়েছেন ট্যানারিমালিকেরা।

শাহীন আহমেদ বলেন, ঈদের দিন রোববার ও পরদিন সোমবার-এই দুদিনে ট্যানারিমালিকেরা সরাসরি সাড়ে পাঁচ লাখ কাঁচা চামড়া কিনেছেন। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার থেকে ঢাকা ও ঢাকার বাইরের আড়ত ও হাট থেকে লবণযুক্ত চামড়া কেনা শুরু করবেন।

তিনি আরও বলেন, চলতি মৌসুমে আমাদের প্রায় এক কোটি চামড়া সংগ্রহের লক্ষ্য ছিল। তবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী সারা দেশে এবার কোরবানি হয়েছে ৯৯ লাখ গবাদিপশু। এর মধ্যে খাসি ও বকরির চামড়া রয়েছে। তার একটি অংশ আবার নষ্টও হয়েছে। সে কারণে চলতি মৌসুমে শেষ পর্যন্ত ৯০–৯৫ লাখ চামড়া সংগ্রহ হবে বলে মনে হচ্ছে।

এদিকে, সাভারের চামড়া শিল্প নগরী ট্যানারিতে ঈদের দিন রাত পর্যন্ত সাড়ে ৩ লাখ কোরবানির পশুর চামড়া সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সালমা ট্যানারির ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত উল্লাহ।

তিনি বলেন, বুধবার থেকে ঢাকার বিভিন্ন আড়তগুলো থেকে লবণজাত চামড়া সংগ্রহ শুরু হবে। আর ঢাকার বাইরের বিভিন্ন এলাকার লবণজাত চামড়া আমরা আরও এক সপ্তাহ পর থেকে সংগ্রহ শুরু করবো।

সাভারের চামড়া শিল্প নগরীতে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা চামড়া সংগ্রহ করে প্রাথমিকভাবে তা লবণজাত করে রাখা হয়েছে। ট্যানারির মালিকরা জানান, চামড়া সংগ্রহ শেষে আগামী ২-৩ দিন পর থেকে এসব চামড়া প্রক্রিয়াজাতকরণের কাজ শুরু করবেন তারা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান