ঈদের দিনে নবীজির ১৩ সুন্নাত

news-image

নিউজ ডেস্ক : দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এ দিনটি আল্লাহর কাছ থেকে পুরস্কার লাভেরও দিন।

ঈদুল ফিতরের দিন একদল ফেরেশতা দাঁড়িয়ে যান এবং বলতে থাকেন, হে মুসলিম সম্প্রদায়! তোমরা দয়াময় প্রভুর দিকে ছুটে চলো। তিনি তোমাদের কল্যাণ দান করবেন। তিনি তোমাদের পুরস্কার দেবেন।

ঈদের দিনে ১৩টি সুন্নাত রয়েছে, এই কাজগুলো আমাদের প্রিয় নবী রাসূল (সা.) করতেন। চলুন জেনে নেয়া যাক প্রিয় নবীর সুন্নাতসমূহ।

অন্যদিনের চেয়ে কিছুটা আগে ঘুম থেকে জাগ্রত হওয়া।
মিসওয়াক করা।
গোসল করা।
শরীয়তসম্মত সাজসজ্জা করা।
সামর্থ অনুপাতে উত্তম পোশাক পরিধান করা।
সুগন্ধি ব্যবহার করা।
ঈদুল ফিতরে ঈদগাহে যাবার আগে মিষ্টি জাতীয় খাবার যেমন খেজুর, সেমাই খাওয়া।
সকাল সকাল ঈদগাহে যাওয়া।
ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করা।
ঈদের নামাজ ঈদগাহে আদায় করা, বিনা অপরাগতায় মসজিদে আদায় না করা।
যে রাস্তায় ঈদগাহে যাবে, সম্ভব হলে ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফেরা।
পায়ে হেঁটে যাওয়া।
ঈদুল ফিতরে ঈদগাহে যাবার সময় আস্তে আস্তে তাকবীর পড়তে থাকা।
ঈদের পূর্ণাঙ্গ আনন্দ-খুশি ও কল্যাণ অর্জন করতে হলে আত্মীয়-স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। আল্লাহ ও রাসূলের দেখানো পথে জীবনযাপন করতে হবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান