ঈদের দিনও বুকিং নেবে ‘জল জঙ্গলের কাব্য’

news-image

লাইফস্টাইল ডেস্ক : ব্যস্ত নগর ঢাকা এখন নিরিবিলি শান্তপ্রায়। নগর ছেড়ে ঈদ উদযাপন করতে অধিকাংশ মানুষই গেছে গ্রামের বাড়ি। তবু অনেকেই অয়ে গেছেন ঢাকায়। কারও বা সেভাবে ছুটি মেলে নি, আবার কেউ আজন্ম ঢাকাবাসী।

ঈদে যারা ঢাকায় অবস্থান করছেন বেড়ানোর জন্য চলে যেতে পারেন জল জঙ্গলের কাব্যে। দূর্দান্ত এই জায়গাটির প্রাকৃতিক পরিবেশ রাখা হয়েছে সম্পূর্ণ অবিকৃত। গ্রামের শ্যামল ছায়ায় নাগরিক সব সুবিধার মাঝে কাটাতে পারবেন ছিমছাম ঈদ।

জল জঙ্গলের কাব্যের একজন কর্তব্যরত ব্যক্তি রুবেল। তিনি প্রিয়.কমকে বলেন, এখনও বুকিং নেওয়া হচ্ছে। ঈদের দিনও আসতে পারবেন ভ্রমণকারীরা। চাইলে রাতেও থাকতে পারবেন। জনপ্রতি খরচ পড়বে ১৫০০ করে আর রাতে থাকতে চাইলে ছনের ছাইনী দেওয়া কটেজের ভাড়া ৬ হাজার (আগেরদিন বিকেল থেকে পরেরদিন বিকেল)।

নামের মতোই জল আর জঙ্গলের কাব্য চলে এখানে। সন্ধ্যায় বসে গানের আসর। খাবারে ধরে রাখা হয়েছে শতভাগ বাঙ্গালিয়ানা। চালের রুটি, পিঠা, নানান রকম ভর্তা, ঘরে বানানো মিষ্টি, কোথাও কোন বাণিজ্যিকতার ছাপ নেই। এযেন ক্লান্ত দেহে নিজের বাড়ি ফেরা।

কিভাবে যাবেনঃ
মহাখালি থেকে নরসিংদি বা কালিগঞ্জগামী যে কোন বাসে উঠুন। ১ ঘন্টা পর পুবাইল কলেজ গেট এলাকায় নেমে পড়ুন। ভাড়া নেবে ৪০ টাকা। এরপর একটা ব্যাটারীচালিত রিক্সায় করে পাইলট বাড়ি।

অথবা ঢাকার সায়েদাবাদ, গুলিস্তান, আজিমপুর, মহাখালী থেকে গাজীপুর পরিবহন, ঢাকা পরিবহন, ভিআইপি পরিবহন ও বলাকা পরিবহনে শিববাড়ী চলে যাবেন। ভাড়া ৭০ টাকা। শিববাড়ী থেকে অটোরিকশায় ভাদুন (ইছালি) জল জঙ্গলের কাব্য রিসোর্ট। ভাড়া ৮০-১০০ টাকা।

ঈদের সময় এসব ভাড়া বেশি নিতে পারে অবশ্য।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার