ঈদের ছুটি ১ দিন বাড়ল

news-image

অনলাইন ডেস্ক : ঈদুল ফিতরের ছুটি নির্বাহী আদেশে এক দিন বাড়ানো হয়েছে। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ছুটি অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেন, ‘সুখবর হলো, ২০ তারিখ সরকারি ছুটি হিসেবে থাকবে।’

আগামী ২১ থেকে ২৩ এপ্রিল ছিল ঈদের ছুটি। এর আগে ১৯ এপ্রিল পবিত্র শবে কদরের ছুটি। মাঝে ফাঁকা ছিল ২০ এপ্রিল বৃহস্পতিবার। নির্বাহী আদেশে ওই দিন ছুটি হওয়ায় এখন ১৯ থেকে ২৩ এপ্রিল টানা পাঁচ দিন ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা। রোজা ৩০টি হলে ছুটি হবে ২৪ এপ্রিল পর্যন্ত মোট ছয় দিন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার