ঈদের আগে বাড়লো মাংসের দাম

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে গরু ও খাসির মাংসের দাম। গত সপ্তাহের তুলনায় সব ধরনের মুরগির দামও চড়া।

শনিবার (৯ জুলাই) সকালে সরেজমিনে রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, গরুর মাংসের দাম কেজিতে ৫০ টাকা বেড়েছে। মুরগির দাম কেজিতে বেড়েছে ১০-২০ টাকা।

মিরপুর ১২ নম্বর এলাকার মুসলিম বাজার, ১১ নম্বরের কাচা বাজার ও ৬ নম্বর বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৭৭০ টাকায়। গত সপ্তাহেও বাজারে গরুর মাংস ৬৮০-৭০০ টাকায় বিক্রি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। আজ খাসির মাংস বিক্রি হচ্ছে ৯৫০-১০০০ টাকায়।

বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকায়। যা গতকাল শুক্রবারও ছিল ১৬০ টাকা। সোনালী মুরগি বা লাল কক মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৬০-২৮০ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে এ মুরগির দাম কেজিতে ২০ টাকা বেড়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

ব্যবসায়ীরা বলছেন, শনিবার সারাদিন মাংসের দাম আরও উঠানামা করতে পারে। এক্ষেত্রে গরুর মাংস ও ব্রয়লার মুরগির দাম কেজিতে আরও ৫-১০ টাকা বাড়তে পারে।

মিরপুরের মান্নু মাংস বিতানের স্বত্বাধিকারী মান্নু জাগো নিউজকে জানান, গরুর মাংসের দাম সবখানেই একই রকম। হাটে কোরবানির জন্য গরু বিক্রি হওয়ায় তাদের বেশি দামে গরু কিনতে হচ্ছে।

সরবরাহ ভালো থাকলেও বাড়তি দামে পাইকারদের কাছ থেকে কেনায় খুচরা বাজারে মুরগির দাম বেড়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

বাজারে তানিয়া আক্তার নামের একজন গৃহিণী জাগো নিউজকে বলেন, যারা কোরবানি দিতে পারে না তারা বাসার জন্য একটু মাংস কিনে ঈদের আগে। কিন্তু গরুর মাংসের যে চড়া দাম তাতে পর্যাপ্ত পরিমাণ মাংস কেনার কোনোই সুযোগ নেই। মাংস কেনার পর অন্য বাজার করার টাকাই থাকছে না।

আরিফ নামের এক ক্রেতা জানান, বাজারের কোনো অভিবাবক নেই। দ্রব্যমূল্যের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। যে যত পারছে দাম হাঁকাচ্ছে। এতে সাধারণ ক্রেতাদের বাধ্য হয়ে কিনতেও হচ্ছে। কিছু কিছু জায়গায় ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা হলেও এতে তেমন প্রভাব পড়ে না বাজারে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান