‘ঈদের আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলার সম্ভাবনা নেই’

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদের আগে আর পদ্মা সেতু দিয়ে আর মোটরসাইকেল চলার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ রোববার মন্ত্রিসভার বৈঠকের পর ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

পদ্মা সেতু উদ্বোধনের পর যানবাহন চলাচল শুরুর প্রথম দিনেই মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি, সেতুতে মোটরসাইকেল থামিয়ে ছবি তোলাসহ বিভিন্ন ঘটনায় বিভ্রাট সৃষ্টি হয়। এসবের কারণে ২৭ জুন থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়।

তবে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছিলেন মোটরসাইকেল ব্যবহারকারীরা। ধারণা করা হচ্ছিল, ঈদুল আজহার আগে সেতু বিভাগ এই নিষেধাজ্ঞা তুলে নেবে। তবে এমন সম্ভাবনার কথা নাকচ করে দিলেন মন্ত্রিপরিষদ সচিব।

ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলে অনুমতি দেওয়ার বিষয়ে সেতু কর্তৃপক্ষ কাজ করছে। সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ (এআই) ক্যামেরা ও স্পিডগান বসানো হচ্ছে। তিনি বলেন, ‘এগুলো বসানো হলে ওনারা সুবিধাজনক সময়ে সিদ্ধান্ত নেবেন, কী করা যায়।’

তিনি বলেন, ‘ঈদের আগে (বাইক চলাচলের সিদ্ধান্ত) হওয়া খুব ডিফিকাল্ট বলে আমার মনে হচ্ছে।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান