ঈদের আগে ত্বকের জেল্লা ফেরাবেন যেভাবে

news-image

লাইফস্টাইল ডেস্ক : ঈদের বাকি মাত্র কয়েকটা দিন। এরই মধ্যে শপিং শেষ করে ফেলেছেন অনেকে। অনেকে আবার ব্যস্ত শেষ মুহূর্তের কেনাকাটায়। এরমধ্যে ত্বকের যত্ন নিতে ভুলে যাচ্ছেন না তো? ত্বকে রোদে পোড়াভাব, ব্রণ, ব্রণের দাগ আপনার ঈদের সাজ মাটি করতে পারে।

তাই ঈদের আগেই ত্বকের যত্ন নিন। রোদে পোড়াভাব দূর করে ত্বকের জেল্লা ফেরাতে অ্যাপল সিডার খুবই কাজে লাগে। অনেকেই ওজন কমাতে অ্যাপল সিডর নিয়মিত খান। এটি ত্বকেও ব্যবহার করতে পারবেন বিভিন্নভাবে। দেখে নিন কীভাবে ব্যবহার করবেন-

১. এক চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে এক চা চামচ অ্যাপল সিডার ভিনিগার মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণ হাতে ও মুখের রোদে পোড়া জায়গাগুলোতে লাগিয়ে রাখতে হবে ১৫-২০ মিনিট। তার পর ঠান্ডা পানিতে ধুয়ে নিন। ভালো একটি ময়েশ্চারাইজার লাগাইয়ে নিন ত্বকে।

২. ১ চামচ অ্যাপল সিডার ভিনিগারের সঙ্গে এক চামচ নারকেল তেল মিশিয়ে ত্বকের যেখানে যেখানে কালচে দাগ হয়েছে, সেখানে লাগিয়ে রাখুন ২০ মিনিট। তার পর ঠান্ডা পানিতে ধুয়ে নিন।

৩. এক চা চামচ অ্যাপল সিডার ভিনিগারের সঙ্গে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার তেল মিশিয়ে নিন। এই মিশ্রণ ত্বকে লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে নিতে হবে। এটি ত্বকের জ্বালাভাব কমাবে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার