ই-মেইল সেবার ৩২ বছর

news-image

email-at-work-300x212বর্তমান বিশ্বে যেসব ইন্টারনেট সেবা সবচেয়ে বেশি জনপ্রিয়, তার মধ্যে ই-মেইল সেবার নামটি আসে সবার আগে। কারণ এ সেবার মাধ্যমে বিশ্বব্যাপী মানুষ বিনামূল্যে তথ্য আদান-প্রদানের সুযোগ পাচ্ছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো মাত্র ১৪ বছর বয়সেই আয়াদুরাই ই-মেইল সেবাটি উদ্ভাবন করেন।

১৯৬৩ সালের ২ ডিসেম্বর আয়াদুরাই মুম্বাইয়ের এক তামিল পরিবারে জন্মগ্রহণ করেন। নিউজার্সির লিভিংসটন হাই স্কুলে অধ্যয়ন অবস্থায় আয়াদুরাই নিউজার্সির ইউনিভার্সিটি অব মেডিসিন অ্যান্ড ডেন্টিস্ট্রির জন্য এ সেবা তৈরির কাজ শুরু করেন। সে সময় নিউমেটিক টিউব সিস্টেম নামের একটি সেবা প্রচলিত ছিল। এর মাধ্যমে এক অফিস থেকে অন্য অফিসে তথ্য লেনদেন করা যেত। এখান থেকে ধারণা নিয়েই ই-মেইল সেবা উদ্ভাবন করেন আয়াদুরাই। নিউমেটিক টিউব সিস্টেমে এখনকার মতো ইনবক্স, আউটবক্স, ড্রাফটস, কার্বন কপি পেপার, ফোল্ডারস, অ্যাড্রেস বুক, পেপার ক্লিপের সেবাগুলো ছিল। ১৯৮২ সালে চালু হওয়া ই-মেইল সেবা বর্তমান প্রযুক্তি খাতকে অনেকটাই বদলে দিয়েছে। এখনকার সময়ে ই-মেইল সেবা ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য একটি প্রয়োজনীয় অনুষঙ্গে পরিণত হয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার