ইয়েমেন উপকূলে নৌকাডু্বে ৪৬ অভিবাসী নিহত

news-image

ডেস্ক রিপোর্ট : সোমালিয়া থেকে ইয়েমেন যাওয়ার পথে নৌকাডুবে অন্তত ৪৬ জন অভিবাসী নিহত হয়েছেন বলে জানিয়েছেন জাতিসংঘ কর্মকর্তারা। নিখোঁজ রয়েছেন আরও ১৬ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ইয়েমেন উপকূলের উত্তাল সাগরে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বেঁচে যাওয়ারা বলেন, অন্তত ১০০ জন আরোহী নৌকাটিতে করে ইয়েমেন ও অন্যান্য আরব দেশে যাওয়ার চেষ্টা করছিলেন।

দারিদ্র্যে নিষ্পেষিত হর্ন অব আফ্রিকা (সোমালিয়া-ইথোপিয়া-সুদান) থেকে তেলসমৃদ্ধ আরব দেশগুলোতে অভিবাসনের জন্য ইয়েমেন নৌ-পথের খুবই গুরুত্বপূর্ণ একটি রুট। যুদ্ধকবলিত হওয়া সত্ত্বেও হাজার হাজার অভিবাসী সেই পথ ব্যবহার করেই পাড়ি জমান ভাগ্য বদলের উদ্দেশ্যে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, অভিবাসীদের সবাই ইথিওপিয়ান নাগরিক ছিলেন। ডুবে যাওয়াদের মধ্যে ৩৭ জন পুরুষ ও ৯ জন নারী ছিলেন।

আইওএমের কর্মকর্তা মোহাম্মদ আবদিকের বলেন, অনেকেই লাইফ জ্যাকেট পরেনি। প্রতি মাসে এই পথে দেশপাড়ি দিতে গিয়ে প্রাণ হারান ৭ হাজারেরও বেশি অভিবাসী। গত বছর এই সংখ্যা ছিল এক লাখ। তিনি বলেন, ‘তাদের ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচতে দেশত্যাগ করলেও অনেক সময় এই করুণ পরিণতি বরণ করতে হয়।’

ইয়েমেনে আসার জন্য আফ্রিকানরা পাচারকারীদের আশ্রয় নেন। তবে ইয়েমেনের রাজনৈতিক ও সামাজিক অবস্থাও খুব একটা ভালো নয়। সেখানে চলছে গৃহযুদ্ধ। ইয়েমেনে সৌদি জোট সমর্থিত সরকার ও ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর মধ্যে যুদ্ধে ১০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৪৪ হাজারেরও বেশি। এজন্য আবার অনেকেই ইয়েমেন ছেড়ে চলে আসতে শুরু করেছে। বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার