ইসি গঠনে ১০ জনের নাম চূড়ান্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে প্রস্তাবিত নামের তালিকা তিন ধাপে ছেঁটে ১০ জনের নাম চূড়ান্ত করেছে রাষ্ট্রপতির করে দেওয়া সার্চ কমিটি।

আজ মঙ্গলবার সার্চ কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, এখন নিয়ম অনুসারে ১০ জনের নাম সিলগালা করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। এরপর আগামী ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন সার্চ কমিটির সদস্যরা।

বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে শেষ বৈঠকে বসে সার্চ কমিটি। এতে সভাপতিত্ব করেন কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

বৈঠকে অংশ নেন কমিটির সদস্য হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী, সরকারি কর্মকমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

বৈঠকে বিরতি দিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সার্চ কমিটির সদস্যরা। সাক্ষাৎকালে প্রধান বিচারপতির পক্ষ থেকে সার্চ কমিটির সদস্যদের সুপ্রিম কোর্টের প্রকাশনা সামগ্রী তুলে দেওয়া হয়। এরপর পুনরায় বৈঠকে বসে সার্চ কমিটি।

কে এম নূরুল হুদা কমিশনের মেয়াদ ১৪ ফেব্রুয়ারি শেষ হওয়ার পর এখন নির্বাচন কমিশন শূন্য। নতুন নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ের জন্য ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশ করা ১০ জনের ভেতর থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং অন্যান্য কমিশনার নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান