‘ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে’

news-image

বরিশাল ব্যুরো : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘দেশের স্বাধীনতার পর ৫১ বছর ধরে যারা ক্ষমতায় ছিল বা আছে তাদের সবাই স্বাধীনতার মূল লক্ষ্য বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। যারা জনগণের ভাষা বুঝতে পারে না তাদের ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই। আগামী দিনে দেশ ও জাতির স্বার্থ রক্ষার্থে বাংলাদেশের সর্বস্তরের ওলামায়ে কেরাম এবং সর্বসাধারণ ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে।’ আজ শনিবার দিনব্যাপী চরমোনাই মাহফিলে ওলামা মাশায়েখ সম্মেলনে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সম্মেলনে উপস্থিত ওলামারা চরমোনাই পীরের নেতৃত্বে আগামী দিনে ইসলামী শক্তিকে রাষ্ট্রীয়ভাবে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠার শপথ নেন। এ সময় তারা দেশের সব ওলামাকে দেশ ও জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সম্মেলনে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, প্রেসিডিয়াম সদস্য আল্লামা নূরুল হুদা ফয়েজী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান