ইসরায়েলে ফের বন্দুকধারীর হামলা, নিহত ৫

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের তেল আবিবে বন্দুকধারীর হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৯ মার্চ) তেল আবিবের পূর্বে বেনি ব্র্যাকে হামলার এ ঘটনা ঘটে।

দেশটির প্যারামেডিকসরা জানান, গুলিতে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এক সপ্তাহের ব্যবধানে এটি তৃতীয় হামলার ঘটনা।

ইসরায়েলি সম্প্রচার মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় যে, বেনি ব্র্যাকের পথে কালো পোশাকধারী এক ব্যক্তি অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই শহরটি পূর্ব ইসরায়েলের একটি বাণিজ্যিক রাজধানী।

এ ঘটনার পর হামলাকারীকে চিহ্নিত করেছে পুলিশ। তাদের দাবি, ২৬ বছর বয়সী ওই হামলাকারী ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরের একজন ফিলিস্তিনি। এর আগেও কিছুদিন জেল খেটেছিলেন ওই ব্যক্তি।

তবে এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

সম্প্রতি ইসরায়েলে বন্দুকধারীদের হামলা বেড়ে গেছে। ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি শহরে বন্দুকধারীদের হামলায় দুইজন নিহত হন স্থানীয় সময় রোববার (২৮মার্চ)। দেশটির পুলিশ জানায়, ওই হামলাকারীদের মধ্যে একজন ছিলেন আরব-ইসরায়েলের নাগরিক। উত্তরের তেল আবিবের হাদেরার প্রধান সড়কে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পরে পুলিশের পাল্টা গুলিতে দুই বন্দুকধারীও নিহত হন।

এ ঘটনার পাঁচ দিন আগে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহর বীরশেবায় হামলায় চার ইসরায়েলি নাগরিক নিহত হন এবং আহত হন আরও বেশ কয়েকজন। পরে ওই দুই হামলার ঘটনার দায় স্বীকার করে ইসলামি জঙ্গি গোষ্ঠী (আইএস)।

ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এধরনের হামলার ঘটনাকে জঘন্য সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেন। সন্ত্রাসী হামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াসহ হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও মঙ্গলবারের হামলার নিন্দা জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান