ইলিয়াস কাঞ্চনকে শপথ পাঠ করালেন মিশা

news-image

বিনোদন প্রতিবেদক : আপিল বোর্ডের সিদ্ধান্তে গতকাল শনিবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়িকা নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়। ঘোষণা অনুযায়ী আজ রোববার ইলিয়াস কাঞ্চন ও নিপুণসহ শিল্পী সমিতির নবনির্বাচিত সদস্যরা শপথ নেন। বিকেল সাড়ে ৫টায় চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) খোলা প্রাঙ্গণে শপথ অনুষ্ঠান হয়। তবে সেই অনুষ্ঠানে আসেননি আচরণবিধি ভঙ্গের অভিযোগে প্রার্থিতা বাতিল হয়ে সাধারণ সম্পাদক পদ হারানো জায়েদ খান।

জায়েদের প্যানেলের সদ্য বিদায়ী সভাপতি মিশা সওদাগর অনুষ্ঠানে উপস্থিত থেকে বিস্ময় তৈরি করেছেন। অবশ্য অভিনেতা আলমগীর একে দৃষ্টান্ত হিসেবে আখ্যা দিয়েছেন। মিশা নিজেই উপস্থিত থেকে সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথবাক্য পাঠ করেন। পরে ইলিয়াস কাঞ্চন নির্বাচিত বাকি সদস্যদের শপথ পাঠ করান। আসেননি ডিপজল, রুবেল, মৌসুমীসহ অন্যরাও।

এদিকে, জায়েদ খানের প্যানেলের কেউ উপস্থিত না হওয়ায় গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। কেউ কেউ বলছেন, মামলা করবেন জায়েদ। অবশ্য এই নায়কও এমনটাই জানিয়েছেন। অন্য পক্ষ বলছে, জায়েদ নতুন করে শপথের আয়োজন করতে যাচ্ছেন। যার ফলে শিল্পী সমিতির এই শপথ এখন মুখরোচক সূচিতে পরিণত হয়েছে।

শপথ নেওয়া নতুন এই কমিটি দুই বছরের জন্য চলচ্চিত্র শিল্পীদের নেতৃত্ব দেবে। আর শপথের মধ্য দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২০২৪ মেয়াদের দায়িত্ব বুঝে নিলেন নবনির্বাচিতরা।

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এর প্রাথমিক ফলাফলে সভাপতি পদে জয়ী হন ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে জায়েদ খান। তবে পরবর্তীতে জায়েদ খানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগ তোলেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নায়িকা নিপুণ। এরই পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার নির্বাচনের আপিল বোর্ড জায়েদ খানের প্রার্থিতা বাতিল করায় নিপুণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। তবে নিপুণের বিজয় মেনে নিতে নারাজ জায়েদ খান।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার