ইরানে ৫০ এমপি করোনায় আক্রান্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পার্লামেন্টের প্রায় ৫০ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এক জ্যেষ্ঠ এমপি এ তথ্য নিশ্চিত করেছেন। দেশটির পার্লামেন্টের আসন সংখ্যা ২৯০। করোনার নতুন ধরন ওমিক্রনের প্রভাবে দেশটিতে নতুন করে সংক্রমণ হু হু করে বাড়ছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সঙ্গে সম্পৃক্ত বার্তা সংস্থা ওয়াইজেসির সঙ্গে আলাপকালে এমপি আলিরেজা সালিমি বলেন, চলতি সপ্তাহে স্বাস্থ্যবিধি মেনেই পার্লামেন্টের অধিবেশন শুরু হবে।

এর আগে পার্লামেন্টে একের পর এক এমপির করোনা শনাক্ত হওয়ায় গত বছরের এপ্রিলে দুই সপ্তাহের জন্য অধিবেশন স্থগিত করা হয়। করোনা মহামারির শুরুতেই দেশটিতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। সে সময় বেশ কয়েকজন আইনপ্রণেতা করোনা সংক্রমণে মারা যান।

দেশটিতে গণহারে টিকা কর্মসূচি কিছুটা ধীর গতিতে চলায় নতুন করে সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। দেশটিতে গত কয়েকদিনে গড়ে প্রতিদিন ৩০ হাজারের বেশি সংক্রমণ ধরা পড়েছে।

শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ হাজার ১৩০ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে।

বর্তমানে ইরানের জনসংখ্যা প্রায় সাড়ে ৮ কোটি। করোনা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৬৫ লাখ। অপরদিকে এখন পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছে ১ লাখ ৩২ হাজার ৫শ জন।

এখন পর্যন্ত দেশটিতে ৫ কোটির বেশি মানুষ করোনাভাইরাসের ভ্যাকসিনের দুই ডোজ টিকা গ্রহণ করেছেন। এছাড়া ১ কোটি ৯০ লাখের বেশি মানুষ ভ্যাকসিনের তৃতীয় বা বুস্টার ডোজ গ্রহণ করেছেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার