ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যকে গুলি করে হত্যা

news-image

অনলাইন ডেস্ক : ইরানের রাজধানী তেহরানের পূর্বাঞ্চলে দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ’র খবরে বলা হয়েছে, রোববার তেহরানের মোহাহেদিন-ই-ইসলাম সড়কে দুই মোটরসাইকেল আরোহী বন্দুক হামলা চালিয়ে সায়াদ খোদাই নামেও ওই সদস্যকে হত্যা করে।

সায়াদ ‘পবিত্রস্থানের রক্ষক’ ছিলেন বলে উল্লেখ করেছে আইআরএনএ। সাধারণত সিরিয়া কিংবা ইরাকে ইসলামিক প্রজাতন্ত্রের পক্ষে কাজ করা কারো জন্য এই টার্মটি ব্যবহার করা হয়ে থাকে।

সায়াদ খোদাই কর্নেল ছিলেন বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনীর মতাদর্শিক শাখা ইসলামী বিপ্লবী গার্ডস। তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে বলা হয়েছে, ‘বৈশ্বিক ঔদ্ধত্যের সঙ্গে সংশ্লিষ্টরাই’ এ হামলা চালিয়েছে। বিপ্লবী গার্ড জানিয়েছে, তারা হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু করেছে।

আইআরএনএ জানিয়েছে, রোববার বিকেল ৪টার দিকে বাড়ি ফেরার পথে খোদাইয়ের ওপর পাঁচটি গুলি চালানো হয়। বার্তা সংস্থাটির প্রকাশিত এক ছবিতে দেখা গেছে, চালকের আসনে বসা এক ব্যক্তি উপুড় হয়ে আছেন। তার নীল রঙের শার্টের কলার এবং ডান হাতের ওপরে রক্ত লেগে আছে। তার সিট বেল্ট বাঁধা এবং সামনের যাত্রীর আসনের দিকের জানালা দিয়ে গুলি চালানো হয়েছে। সূত্র : এএফপি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান