ইমরান খানের শেষ ভরসা সুপ্রিমকোর্ট

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের আসন্ন ৮ ফেব্রুয়ারির নির্বাচনে এনএ-৮৯ (মিয়ানওয়ালি) এবং এনএ-১২২ (লাহোর) আসন থেকে লড়তে চান সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে এখনো বেড়াজালে আটকে আছেন তিনি। লাহোর হাইকোর্টের (এলএইচসি) পূর্ণাঙ্গ বেঞ্চ তার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে দায়ের করা আপিল খারিজ করে দিয়েছেন। এখন তার শেষ ভরসা সুপ্রিমকোর্ট। খবর ডনের

পিটিআইয়ের এক মুখপাত্র পাকিস্তানের গণমাধ্যম ডনকে বলেছেন, আপিলের জন্য আর মাত্র একটি জায়গা রয়েছে, তবে আদিয়ালা কারাগারে বন্দি দলের প্রতিষ্ঠাতার (ইমরান খান) সঙ্গে আলোচনার পর আমরা এ সিদ্ধান্ত নেব।

বিচারপতি আলী বাকার নাজাফির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি, প্রেসিডেন্ট পারভেজ এলাহি, সাবেক মন্ত্রী হাম্মাদ আজহার এবং ইস্তেহকাম-ই-পাকিস্তান পার্টির নেতা ফাওয়াদ চৌধুরীর মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দিয়েছেন।

সুপ্রিমকোর্টের আইনজীবী সফদর শাহিন পীরজাদা বলেন, এখন লাহোর হাইকোর্টের ফুল বেঞ্চের সিদ্ধান্তে সংক্ষুব্ধ সকলের সামনে একটি বিকল্প রয়েছে, তা হল সংবিধানের ১৮৪(৩) অনুচ্ছেদের অধীনে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হওয়া।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান