ইভ্যালি বিষয় যা বললেন মিথিলা

news-image

নিউজ ডেস্ক : গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

ইভ্যালির সঙ্গে না থাকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে তিনি বলেন, আমি শুভেচ্ছা দূত হিসেবে যোগ দেওয়ার দুই মাসের মধ্যে দেখি নানা জটিলতা। আগে তো এতো কিছু টের পাইনি। তাই আমি চাই না এই সময় ইভ্যালি রিলেটেড কোনো খবরে আসতে। আমার আরও অনেক কাজ আছে, সেগুলো নিয়েই আমি এখন ব্যস্ত।

অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী শামীমা নাসরিনের (চেয়ারম্যান) ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান ইভ্যালি নিয়ে গণমাধ্যমকে জানান, ইভ্যালির সঙ্গে আমি নেই। এর বেশি জানানোর কিছু নেই।

উল্লেখ্য, গত ১৫ মে ইভ্যালিতে যোগ দেন মিথিলা। এর আগে জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান চলতি বছরের মার্চে ইভ্যালিতে যোগ দেন। দুজনই ‘ফেস অব ইভ্যালি’ ও ‘ফেস অব ইভ্যালি লাইফস্টাইল’ হিসেবে যুক্ত হন প্রতিষ্ঠানটিতে। যদিও ইভ্যালিতে যোগ দেওয়ার পর প্রতিষ্ঠানটির বিতর্কিত কর্মকাণ্ড ও লেনদেনে অসঙ্গতির কারণে সরে যান তারা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান