ইভিএমে ভোট বিড়ম্বনা দূরীকরণে রংপুরে বায়োমেট্রিক পাইলটিং শুরু

news-image

রংপুর ব্যুরো : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমে ভোট বিড়ম্বনা দূরীকরণে দেশের ১০ বিভাগের মত রংপুর মহানগরীতে শুরু হয়েছে ১৭-১৮ সালের ভোটারদের মধ্যে বায়োমেট্রিক পাইলটিং কর্মসূচি।

গতকার সোমবার সকালে রংপুর সিটি করপোরেশনের ১৮ নং ওয়ার্ডের কারামতিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ পাইলটিং উদ্বোধন হয়।তিনদিনব্যাপী বায়োমেট্রিক পাইলটিং কর্মসূচিতে অত্র ওয়াডের্র ৪০৫ জন ভোটারের মধ্যে চলছে এ কার্যক্রম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটের কার্যক্রম চলমান রাখতে এ কর্মসূচি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এ কার্যক্রম পর্যায়ক্রমে সিটি এলাকার ৩৩ টি ওযার্ডের ১৪ হাজার ৯ শ ৯৬ জন ভোটারের মধ্য শুরু হবে ।

এ সময় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ ফরহাদ হোসেন জানান, বায়োমেট্রিক পাইলটিং কর্মসূচি দেশের ১০ টি বিভাগীয় মহানগরী এলাকায় চলছে। এটি সফল হলে যেসব এলাকায় ইভিএম ব্যবহার হবে, সেই সব এলাকায় এ বায়োমেট্রিক কর্মসূচী শুরু করা হবে।উদ্বোধনী কর্মসূচীতে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ ফরহাদ হোসেন, রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকতা রেজাউল করিম, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর চান্দু মিয়া প্রমুখ।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান