ইবি ছাত্র ইউনিয়নের নেতৃত্বে সোহান-সুইট

news-image

ইবি প্রতিনিধি : বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে। ‘শিক্ষাঙ্গনে স্বৈরাচার রুখে দাও’ স্লোগানকে সামনে রেখে নতুন কমিটিতে বাংলা বিভাগের শিক্ষার্থী ইমানুল সোহান সভাপতি ও ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোখলেসুর রহমান সুইটকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

আজ শুক্রবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের অতিথি কক্ষে আয়োজিত কাউন্সিলে উপস্থিত প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়। নব-গঠিত কমিটিকে শপথ পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়নে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মাহমুদুল হাসান, মেহেদী রাফি, সহ-সম্পাদক দেলোয়ার হোসেন, উদয় দেবনাথ, সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান আনাস, কোষাধ্যাক্ষ নুর আলম, দপ্তর সম্পাদক আহসান হাবীব রানা, শিক্ষা ও গবেষণা সম্পাদক আহমাদ গালিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাজিদুল ইসলাম উজ্জ্বল, সাংস্কৃতিক সম্পাদক সুমন শেখ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সাদীয়া মাহমুদ মীম, সমাজ কল্যাণ সম্পাদক ইমতিয়াজ চৌধুরী ইমন, ক্রীড়া সম্পাদক আসিফুর রহমান।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে জি কে সাদিক, আজিজুল হক পিয়াস, মনির হোসেন, মামুন হাবিব স্থান পেয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান