ইফতেখারের সেঞ্চুরি আর সাকিবের তাণ্ডবে বরিশালের জয়

news-image

স্পোর্টস ডেস্ক : ইফতেখার আহমেদ ও সাকিব আল হাসানের ব্যাটিং তাণ্ডবে বরিশালের টানা চতুর্থ জয়। পাঁচ ম্যাচে টানা চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থান অক্ষুন্ন রাখল বরিশাল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান নবম আসরে নিজেদের প্রথম ম্যাচে সিলেটের বিপক্ষে হেরে মিশন শুরু হয় বরিশালের। সেই ম্যাচে সাকিব আল হাসানের ৩২ বলের ৬৭ রানের ঝড়ো ইনিংসে ভর করে ১৯৪/৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েও হার এড়াতে পারেনি বরিশাল।

এরপর নিজেদের টানা চার ম্যাচে বরিশাল হারায় রংপুর রাইডার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। বৃহস্পতিবার রংপুরকে ফের হারায় বরিশাল।

এদিন চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ৪৬ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে বরিশাল। পঞ্চম উইকেটে পাকিস্তানের তারকা ব্যাটসম্যান ইফতেখার আহমেদের সঙ্গে ৮৬ বলে ১৯২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন সাকিব আল হাসান।

সাকিব-ইফতেখারের এই জুটিতেই বিপিএল ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ ২৩৮ রানের পাহাড় গড়ে বরিশাল। এর আগে বিপিএলে ২০১৯ সালে কুমিল্লার বিপক্ষে ৪ উইকেট হারিয়ে ২৩৮ রান করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সেই আসরেই চট্টগ্রাম ভাইকিংসের বিপক্ষে ৪ উইকেটে রেকর্ড ২৩৯ রান করে রংপুর রাইডার্স।

বৃহস্পতিবার বরিশালের রানের পাহাড় গড়ার পথে ৪৫ বলে ৬টি চার আর ৯টি ছক্কার সাহায্যে ১০০ রান করে অপরাজিত থাকেন ইফতেখার আহমেদ। আর ৪৩ বলে ৯টি চার আর ৬টি ছক্কার সাহায্যে ৮৯ রান করে অপরাজিত থাকেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।

টার্গেট তাড়া করতে নেমে শামিম হোসেনের ২৪ বলের অপরাজিত ৪৪ রানে ভর করে ৯ উইকেট হারিয়ে ১৭১ রান করতে সক্ষম হয় রংপুর রাইডার্স। ৬৭ রানের জয় পায় বরিশাল।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার