ইফতারে সুস্বাদু সসেজ পিজা

news-image

অনলাইন ডেস্ক : পিজা এমন খাবার, যা সবার কাছেই প্রিয়। ইফতারে একই ধরনের ভাজা পোড়া খাবার সব সময় ভালো লাগে না। তাই ইফতারের মেন্যুতে আনতে পারেন ভিন্নতা। আপনি চাইলে ঘরে তৈরি করে নিতে পারেন রেস্টুরেন্টের স্বাদের পিজা। চলুন দেখে নিই, ঝটপট ঘরোয়া ভাবে মজাদার স্বাদের সসেজ পিজা তৈরির রেসিপি।

পিজা ডো তৈরির জন্য যা লাগবে

ময়দা-তিন কাপ

ইস্ট- এক চা চামচ

গুঁড়া দুধ- এক চা চামচ

চিনি- এক চা চামচ

তেল- দুই/তিন চা চামচ

লবণ পরিমাণমতো

পিজা সস তৈরির জন্য যা লাগবে

টমেটো ১ কেজি

পেঁয়াজ কুচি- তিন/ চার কাপ

রসুন ছেঁচা- তিন চা চামচ

তেল- তিন চা চামচ

চিনি- দুই চা চামচ

শুকনা মরিচ গুঁড়া- এক চা চামচ

লবণ পরিমাণমতো

পিজা তৈরির জন্য যা লাগবে

পিজা সস ১ কাপ

পিজা ডো প্রয়োজনমতো

টমেটো কুচি- আধা কাপ

পাতলা স্লাইস করে কেটে লবণ ও মরিচ গুঁড়া দিয়ে সেদ্ধ করা মুরগির মাংস। চাইলে মাংসের পরিবর্তে সসেজ ব্যবহার করতে পারেন।

গোলমরিচ গুঁড়া- এক চা চামচ

মরিচ গুঁড়া সামান্য

ক্যাপসিকাম কুচি- এক কাপ

মোজারেলা চিজ স্বাদমতো

পিজা তৈরির জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়।

ডো তৈরি

একটি পাত্রে হালকা গরম পানি, ইস্ট, চিনি মিশিয়ে ঢাকনা দিয়ে গরম জায়গায় রাখুন ১৫-২০ মিনিট। ইস্ট ফুলে উঠলে এতে ময়দা, গুঁড়া দুধ, লবণ, তেল ও হালকা গরম পানি দিয়ে বেশ কিছুক্ষণ মাখুন হাত দিয়ে ভালো করে ডো বানান।আবার এটিকে ঢাকনা দিয়ে( যেন বাতাস না প্রবেশ করতে পারে) ঢেকে রাখুন।

পিজা সস তৈরি
টমেটো কুঁচি করে নিতে হবে। এরপর তেল গরম করে তাতে রসুন-পেঁয়াজ ভেজে নরম করে এতে মরিচ, লবণ, চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে টমেটো কুঁচি সব দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করুন। এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করে সসে তৈরি করে নিন।

এবার মূল পিজা তৈরির প্রণালি

সসেজ গোল গোল করে কেটে সামান্য সসের সঙ্গে একটু ভেজে নিন। বেকিং ট্রে তে তেল লাগিয়ে ডো কে একটি গোল রুটির মতো আকার দিয়ে ট্রে তে রুটিটা তুলে দিন। এর ওপর মোজারেলা চিজের কুচি দিয়ে দিন।সব উপকরণ পিজা ডোয়ের ওপরে একে একে সাজিয়ে ফেলুন।

এবার ১৮০ ডিগ্রি প্রিহিট করা ওভেনে ১০-১২ মিনিট বেক করে ওভেন থেকে নামিয়ে নিন। এবার পিজার ওপর চাইলে একটি পোচ করা ডিম দিয়ে মরিচ গুঁড়ো, গোলমরিচ, চিজ দিয়ে এক-দুই মিনিট বেক করুন। এরপর গরম গরম পরিবেশন করুন মজাদার সসেজ পিজা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার